দধিকর্ম

দধিকর্ম বি. দই-কড়মা, দই-ছাতু ইত্যাদি দিয়ে মাঙ্গলিক কাজের জন্য প্রস্তুত ভাগবিশেষ।

দধি

দধি [ dadhi ] বি. দই, দুধের বিকারবিশেষ, দুধ জমিয়ে প্রস্তুত খাবারবিশেষ। [সং. √ দধ্ + ই]। দধিকর্ম বি. দই-কড়মা, দই-ছাতু ইত্যাদি দিয়ে মাঙ্গলিক কাজের জন্য প্রস্তুত ভাগবিশেষ। দধিমঙ্গল বি. হিন্দুদের বিবাহের দিনে সূর্যোদয়ের আগে বর ও কন্যার দই খাওয়ার আচারবিশেষ। দধিমন্হন বি. ঘি ঘোল প্রভৃতি তৈরি করার জন্য দই ঘেঁটে ননি বা মাঠা বার করা। দধিসার বি. মাখন, ননি।

দত্তাপহারী

দত্তহারী (-রিন্), দত্তাপহারী (-রিন্) বিণ. একবার কিছু দান করে পুনরায় তা কেড়ে নেয় এমন।

দত্তহারী

দত্তহারী (-রিন্), দত্তাপহারী (-রিন্) বিণ. একবার কিছু দান করে পুনরায় তা কেড়ে নেয় এমন।

দত্তক

দত্তক, দত্তকপুত্র বি. পোষ্যপুত্র।

দত্তা

দত্তা বিণ. স্ত্রী. 1 অর্পিতা; 2 বিবাহের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন (বাগ্দত্তা)।

দত্ত

দত্ত [ datta ] বিণ. অর্পিত, প্রদান করা বা দেওয়া হয়েছে এমন (পিতৃদত্ত নাম, ঈশ্বরদত্ত কণ্ঠ)। ☐ বি. বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [সং. √ দা + ত]। দত্তা বিণ. স্ত্রী. 1 অর্পিতা; 2 বিবাহের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন (বাগ্দত্তা)। দত্তক, দত্তকপুত্র বি. পোষ্যপুত্র। দত্তহারী (-রিন্), দত্তাপহারী (-রিন্) বিণ. একবার কিছু দান করে পুনরায় তা কেড়ে নেয় এমন।

দণ্ডগ্রহণ

দণ্ডগ্রহণ বি. 1 প্রাপ্য শাস্তি মেনে নেওয়া; 2 সন্নাসধর্মগ্রহণ।

দণ্ডধর

দণ্ডধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। ☐ বিণ. যষ্টিধারী।