দম
দম1 [ dama1 ] বি. দড়াম-এর চেয়ে লঘুতর আওয়াজ। [ধ্বন্যা.]। দম দম বি. ক্রি-বিণ. ক্রমাগত দম আওয়াজ বা আওয়াজসহ। ☐ বি. দামামার শব্দ। দমা-দম ক্রি-বিণ. দম দম শব্দে, দম দম করে (দমাদম পিটানো)। দমাদ্দম — দমাদম -এর অনুরূপ। দম2 [ dama2 ] বি. 1 নিশ্বাসপ্রশ্বাস (দম বন্ধ হয়ে যাচ্ছে); 2 গৃহীত শ্বাস, প্রশ্বাস (দম ফুরিয়ে আসছে); 3 প্রাণবায়ু (দম বেরিয়ে যায়); 4 গাঁজা তামাক ইত্যাদির ধোঁয়া জোর টান দিয়ে পান (গাঁজায় দম); 5 ভাঁওতা, বোকা বানানো (দম দিয়ে ভুলানো); < b>6 ভাপ, মৃদু আঁচ (দমে বসানো মাংস); 7 ব্যঞ্জনবিশেষ (আলুর দম); 8 স্প্রিংযুক্ত যন্ত্রকে মোচড় বা পাক দিয়ে সচল করা (ঘড়িতে দম দেওয়া, খেলনায় দম দেওয়া)। [ফা. দম্]। দম দেওয়া ক্রি. বি. 1 ঘড়ির মেশিন ইত্যাদি চালু করার...