দমানো

দমানো ক্রি. বি. দমন করা; বশে আনা; পরাস্ত করা; নিরুত্সাহ করা; নমিত করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

দমা

দমা [ damā ] ক্রি. বি. 1 দমিত হওয়া (সাহস দমল না, বুদ্ধি দমেনি); 2 হার মানা, বশ মানা (শত্রু এখনও দমেনি); 3 উত্সাহ হারানো, নিরুত্সাহ হওয়া, হতাশ হওয়া (এত সহজে আমি দমবার পাত্র নই); 4 বসে যাওয়া, নিচু হয়ে যাওয়া (ছাদটা দমে গেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দম্ + বাং. আ]। দমানো ক্রি. বি. দমন করা; বশে আনা; পরাস্ত করা; নিরুত্সাহ করা; নমিত করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

দমনীয়

দমনীয় বিণ. দমন বা শাসন করার যোগ্য।

দমন

দমন [ damana ] বি. 1 দণ়্ড দেওয়া, শাস্তিদান, শাসন (শত্রুদমন); 2 সংযম (ইন্দ্রিয়দমন); 3 নিবারণ (রোগ দমন)। ☐ বিণ. দমনকারী (‘শমন-দমন রাবণ রাজা, রাবণ দমন রাম’)। [সং. √ দম্ + অন]। দমনীয় বিণ. দমন বা শাসন করার যোগ্য। দময়িতা (-তৃ) বিণ. দমনকারী, শাসক। দময়িত্রী বিণ. (স্ত্রী.) দমনকারিণী।

দমক

দমক1 [ damaka1 ] বিণ. দমনকারী। [সং. √ দম্ + অক]। দমক2 [ damaka2 ] বি. 1 আকস্মিক বেগ, প্রবল ধাক্কা (ঝড়ের দমক, কাশির দমক); 2 চমক, চমকানো (বিজুলি-দমকে)। [হি. দমক]।

দম বেরিয়ে যাওয়া

দম বার হওয়া, দম বেরিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত শ্রান্ত বা ক্লান্ত হওয়া।

দম বার হওয়া

দম বার হওয়া, দম বেরিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত শ্রান্ত বা ক্লান্ত হওয়া।