দরাজ

দরাজ [ darāja ] বিণ. 1 মুক্ত, খোলা (দরাজ কণ্ঠ); 2 অকৃপণ, খরচে (দরাজ হাত); 3 উদার (দরাজ হৃদয়); 4 প্রশস্ত (দরাজ জায়গা)। [ফা. দরাজ্]।

দরবারি কানাড়া

দরবারি কানাড়া বি. উচ্চাঙ্গ সংগীতের রাত্রিকালীন বিষাদগম্ভীর রাগবিশেষ।

দরবারি

দরবারি বিণ. 1 দরবারে যাতায়াতকারী (দরবারি লোক); 2 দরবারের উপযুক্ত বা দরবারে ব্যবহৃত (দরবারি পোশাক, দরবারি সংগীত); 3 আভিজাত্যপূর্ণ (দরবারি মেজাজ, দরবারি চালচলন)। ☐ বি. উচ্চাঙ্গ সংগীতের রাগবিশেষ।

দরবার

দরবার [ darabāra ] বি. 1 রাজসভা; 2 সভা; 3 উচ্চপদস্হ ব্যক্তির বৈঠকখানা; 4 আদালত (বিধাতার দরবারে); 5 কোনো বিষয়ে তদবির বা অভিযোগ (কর্তৃপক্ষের কাছে দরবার করা)। [ফা. দরবার]। দরবারি বিণ. 1 দরবারে যাতায়াতকারী (দরবারি লোক); 2 দরবারের উপযুক্ত বা দরবারে ব্যবহৃত (দরবারি পোশাক, দরবারি সংগীত); 3 আভিজাত্যপূর্ণ (দরবারি মেজাজ, দরবারি চালচলন)। ☐ বি. উচ্চাঙ্গ সংগীতের রাগবিশেষ। দরবারি কানাড়া বি. উচ্চাঙ্গ সংগীতের রাত্রিকালীন বিষাদগম্ভীর রাগবিশেষ।

দরপত্তনিদার

দরপত্তনিদার বি. দরপত্তনি গ্রহণকারী, দরপত্তনি জমি বা সম্পত্তির মালিক।

দরপত্তনি

দরপত্তনি [ dara-pattani ] বি. পত্তনিদারের অধীনস্হ জমির পত্তনি। [ফা. দর্পত্তনী]। দরপত্তনিদার বি. দরপত্তনি গ্রহণকারী, দরপত্তনি জমি বা সম্পত্তির মালিক।

দরদালান

দরদালান [ dara-dālāna ] বি. ঘরের সংলগ্ন ঘেরা বারান্দা বা বড় ঘর। [ফা. দর্ দালান্]।

দরওয়ান

দরোয়ান, দরওয়ান [ darōẏāna, darōẏāna ] বি. দরজার প্রহরী, দ্বারপাল। [ফা. দরবান]। দরোয়ানি বি. 1 দরোয়ানের কাজ; 2 পাহারা দেবার কাজ (কাঁহাতক আর তাদের পিছনে দরোয়ানি করা যায়?)।

দরোয়ান

দরোয়ান, দরওয়ান [ darōẏāna, darōẏāna ] বি. দরজার প্রহরী, দ্বারপাল। [ফা. দরবান]। দরোয়ানি বি. 1 দরোয়ানের কাজ; 2 পাহারা দেবার কাজ (কাঁহাতক আর তাদের পিছনে দরোয়ানি করা যায়?)।

দারিদ্র্য

দরিদ্রতা, দারিদ্র, দারিদ্র্য বি. অভাবগ্রস্ততা, অভাব। দারিদ্র, দারিদ্র্য [ dāridra, dāridrya ] বি. 1 দরিদ্র অবস্হা, দারিদ্রতা, অভাব-অনটন (এ দেশের দারিদ্র আর কবে ঘুচবে?); 2 দীনতা। [সং. দরিদ্র + অ, য]।