দর্বি

দর্বি [ darbi ] বি. 1 রান্নার কাজে ব্যবহৃত হাতা; 2 সাপের ফণা। [সং. √ দৃ + বিন্]। দর্বিকা বি. ছোট হাতা, চামচ।

দর্পী

দর্পী (-র্পিন্) বিণ. দর্পকারী, দাম্ভিক, অহংকারী।

দর্পিত

দর্পিত বিণ. 1 দর্পযুক্ত, গর্বিত (দর্পিত আচরণ, দর্পিত উক্তি); 2 দৃপ্ত।

দর্পহারী

দর্পহারী (-রিন্) বিণ. দর্পনাশকারী (দর্পহারী শ্রীমধুসূদন)।

দর্প

দর্প [ darpa ] বি. অহংকার, দম্ভ। [সং. √ দৃপ্ + অ]। দর্পহারী (-রিন্) বিণ. দর্পনাশকারী (দর্পহারী শ্রীমধুসূদন)। দর্পিত বিণ. 1 দর্পযুক্ত, গর্বিত (দর্পিত আচরণ, দর্পিত উক্তি); 2 দৃপ্ত। দর্পী (-র্পিন্) বিণ. দর্পকারী, দাম্ভিক, অহংকারী।

দরোয়ানি

দরোয়ানি বি. 1 দরোয়ানের কাজ; 2 পাহারা দেবার কাজ (কাঁহাতক আর তাদের পিছনে দরোয়ানি করা যায়?)।

দরওয়ান

দরোয়ান, দরওয়ান [ darōẏāna, darōẏāna ] বি. দরজার প্রহরী, দ্বারপাল। [ফা. দরবান]। দরোয়ানি বি. 1 দরোয়ানের কাজ; 2 পাহারা দেবার কাজ (কাঁহাতক আর তাদের পিছনে দরোয়ানি করা যায়?)।

দরোয়ান

দরোয়ান, দরওয়ান [ darōẏāna, darōẏāna ] বি. দরজার প্রহরী, দ্বারপাল। [ফা. দরবান]। দরোয়ানি বি. 1 দরোয়ানের কাজ; 2 পাহারা দেবার কাজ (কাঁহাতক আর তাদের পিছনে দরোয়ানি করা যায়?)।

দারিদ্র্য

দরিদ্রতা, দারিদ্র, দারিদ্র্য বি. অভাবগ্রস্ততা, অভাব। দারিদ্র, দারিদ্র্য [ dāridra, dāridrya ] বি. 1 দরিদ্র অবস্হা, দারিদ্রতা, অভাব-অনটন (এ দেশের দারিদ্র আর কবে ঘুচবে?); 2 দীনতা। [সং. দরিদ্র + অ, য]।