দ দর্ভ দর্ভ [ darbha ] বি. কুশ, কাশ, দূর্বা প্রভৃতি তৃণ। [সং. √ দৃন্ভ্ (গ্রন্হন করা) + অ; অথবা √ দৃ (বিদারণ করা) + ভ]। দর্ভময় বিণ. কুশাদি তৃণের দ্বারা নির্মিত, কুশনির্মিত। দর্ভাসন বি. কুশাসন, তৃণাসন।
দ দর্বি দর্বি [ darbi ] বি. 1 রান্নার কাজে ব্যবহৃত হাতা; 2 সাপের ফণা। [সং. √ দৃ + বিন্]। দর্বিকা বি. ছোট হাতা, চামচ।
দ দর্প দর্প [ darpa ] বি. অহংকার, দম্ভ। [সং. √ দৃপ্ + অ]। দর্পহারী (-রিন্) বিণ. দর্পনাশকারী (দর্পহারী শ্রীমধুসূদন)। দর্পিত বিণ. 1 দর্পযুক্ত, গর্বিত (দর্পিত আচরণ, দর্পিত উক্তি); 2 দৃপ্ত। দর্পী (-র্পিন্) বিণ. দর্পকারী, দাম্ভিক, অহংকারী।