দাওয়াদ

দাওয়াত, দাওয়াদ [ dāōẏāta, dāōẏāda ] বি. নিমন্ত্রণ; আমন্ত্রণ। [আ. দাওয়াত্]।

দাওয়াত

দাওয়াত, দাওয়াদ [ dāōẏāta, dāōẏāda ] বি. নিমন্ত্রণ; আমন্ত্রণ। [আ. দাওয়াত্]।

দশায় পড়া

দশায় পড়া বি. ক্রি. কীর্তন করতে করতে ভাবস্হ বা সমাধিস্হ হওয়া।

দশা

দশা [ daśā ] বি.  1 অবস্হা (এ কী দশা? শেষ দশা, দুর্দশা); 2 ধরন, গতিক (মনের দশা); 3 প্রদীপের পলতে বা সলতে; 4 মানুষের মনের দশ অবস্হা-অভিলাষ চিন্তা স্মৃতি গুণকীর্তন উদ্বেগ প্রলাপ ব্যাধি জড়তা মরণ উন্মাদ; 5 মানবজীবনের দশ অবস্হা-গর্ভবাস জন্ম বাল্য ও কৈশোর কৌমার পৌগণ্ড যৌবন স্হবিরতা জরা প্রাণরোধ মৃত্যু; 6 মানুষের উপর জন্মকালে রাশিচক্রের অবস্হানজনিত প্রভাব (বৃহস্পতির দশা, শনির দশা); 7 পরলোকগত ব্যক্তির মৃত্যুর পর দশম দিনে আচরণীয় সংস্কারবিশেষ (এখনও তার দশা কাটেনি); 8 (বৈ. শা.) শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন স্বীয়ভাব-এই দশটি ভক্তিভাব; 9 সমাধি, ভাবাবেশ; 1০ বস্ত্রের প্রান্ত। [সং. √ দন্শ্ + অ + আ]। দশায় পড়া বি. ক্রি. কীর্তন করতে করতে...

দশন

দশন [ daśana ] বি. 1 দাঁত; 2 দংশন (দশনদন্ত)। [সং. √ দন্শ্ + অন]।

দশমিক

দশমিক বিণ. 1 দশমাংশসম্বন্ধীয়; 2 দশগুণোত্তর, দশ অংশের এক অংশ, decimal. ☐ বি. দশমাংশপ্রকাশক ভগ্নাংশযুক্ত গণন প্রণালী।

দা

দা2 [ dā2 ] বি. কাটারি; কাঠ ইত্যাদি কাটার জন্য হাতলযুক্ত অস্ত্রবিশেষ। [সং. দাত্র]। দা-কাটা বি. দা দিয়ে কুপিয়ে বা কুচিয়ে কাটা হয়েছে এমন (দা-কাটা তামাক)।

দহনীয়

দহনীয় বিণ. দহনযোগ্য, দাহ্য, পোড়ানো বা জ্বালানো যায় এমন।

দহন

দহন [ dahana ] বি. 1 অগ্নি; 2 অগ্নিক্রিয়া অর্থাত্ পোড়া, দাহ; 3 জ্বলন, জ্বলা; 4 (আল.) যন্ত্রণা (‘কেউ বা কিছু দহন করে’: রবীন্দ্র)। ☐ বিণ. দহনকারী (বিশ্বদহন ক্রোধাগ্নি)। [সং. √ দহ্ + অন]। দহনীয় বিণ. দহনযোগ্য, দাহ্য, পোড়ানো বা জ্বালানো যায় এমন।