দাওয়াই

দাওয়া3, দাওয়াই [ dāōẏā3, dāōẏāi ] বি. ওষুধ। [আ. দওয়া]।  

দাওয়া

দাওয়া1 [ dāōẏā1 ] বি. 1 স্বত্ব, অধিকার; 2 পাওনা (দাবিদাওয়া)। [আ. দাওয়া-তু. হি. দাবা]। দাওয়া2 [ dāōẏā2 ] বি. বারান্দা, রোয়াক (দাওয়ায় বসে হাওয়া খায়)। [দেশি-তু. হি. ঢাবা, সং. দার্বট]। দাওয়া3, দাওয়াই [ dāōẏā3, dāōẏāi ] বি. ওষুধ। [আ. দওয়া]। দাওয়াখানা বি. ওষুধের দোকান, ডাক্তারখানা।

দাউ-দাউ

দাউ-দাউ [ dāu-dāu ] ক্রি-বিণ. অব্য. প্রবলভাবে আগুন জ্বলার অব্যক্ত আওয়াজ বা ভাবসূচক (দাউদাউ করে জ্বলছে)। [ধ্বন্যা.]।

দা-কাটা

দা-কাটা বি. দা দিয়ে কুপিয়ে বা কুচিয়ে কাটা হয়েছে এমন (দা-কাটা তামাক)।

দাঁড়ানো

দাঁড়ানো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1০ পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো...

দাঁড়কাক

দাঁড়কাক [ dān̐ḍ়-kāka ] বি. ঘোর কালো রঙের বড় কাকবিশেষ, jungle crow. [সং. দণ্ডকাক]।

দাঁড়

দাঁড় [ dān̐ḍ় ] বি. 1 নৌকার বড় বৈঠা বা ক্ষেপণী যা বেঁধে নিয়ে নৌকা চালাতে হয় (দাঁড় টানা, দাঁড় বাওয়া); 2 পোষা পাখির বসবার দণ্ড (দাঁড়ের পাখি, খাঁচার দাঁড়)। ☐ বিণ. 1 দণ্ডায়মান, খাড়া (লাঠিটাকে দাঁড় করিয়ে রেখেছে); 2 সুপ্রতিষ্ঠিত (একটা তত্ত্ব দাঁড় করানো হল); 3 অপেক্ষারত (আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে?); 4 উপস্হিত (সাক্ষী দাঁড় করাতে পারবে তো?); 5 থামানো হয়েছে এমন, রুদ্ধগতি (এখানে গাড়িটা কে দাঁড় করাল?); 6 উত্থাপিত, দায়ের (মামলা দাঁড় করা)। [সং. দণ়্ড]।

দাঁও মারা

দাঁও মারা ক্রি. 1 সুযোগ পেয়ে নিজের কাজ হাসিল করা; 2 সহজে মোটা লাভ করা। ☐ বি. উক্ত অর্থে।

দাঁও

দাঁও [ dām̐ō ] বি. সুযোগ, মওকা (দাঁও ফসকে গেল)। [হি দাঁও]। দাঁও মারা ক্রি. 1 সুযোগ পেয়ে নিজের কাজ হাসিল করা; 2 সহজে মোটা লাভ করা। ☐ বি. উক্ত অর্থে।