দাগা
দাগা1 [ dāgā1 ] ক্রি. 1 চিহ্ন দেওয়া (বইটা দাগিয়ে দাও); 2 অঙ্কিত করা (গায়ে হরিনাম দাগা); 3 চিহ্নিত করা (ষাঁড় দাগা); 4 বন্দুকের বা কামানের গোলা ছোড়া (কামান দাগা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ফা. দাগ + বাং. আ]। দাগানো ক্রি. চিহ্ন দেওয়া; অঙ্কিত করা; ছোড়ানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। দাগা2 [ dāgā2 ] বি. 1 আঘাত, মর্মবেদনা (মনে দাগা দেওয়া); 2 বিশ্বাসঘাতকতা, বঞ্চনা (লোকটা ভালোরকম দাগা দিয়ে গেছে)। [ফা.দগা]। দাগাদার বিণ. 1 অনিষ্টকারী; 2 কলঙ্কসৃষ্টিকারী; 3 বিশ্বাসঘাতক। দাগাদারি বি. 1 অনিষ্টকারী বা কলঙ্কসৃষ্টিকারী ব্যক্তি; 2 বিশ্বাসঘাতক। দাগাবাজ বিণ. বিশ্বাঘাতক, প্রতারক, শঠ। দাগাবাজি বি. প্রতারণা, জুয়াচুরি। দাগা বুলানো ক্রি. বি. হস্তলিপির উপর রেখা টেনে শিক্ষার্থীর লেখা অভ্যাস করা।
দাঁত ফোটানো
দাঁত ফোটানো, দাঁত বসানো ক্রি. বি. 1 কামড়ানো; 2 (আল.) উপলব্ধি করতে পারা (এত কঠিন লেখা যে দাঁত ফোটানোই যায় না)।
দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা
দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা ক্রি. বি. (আল.) যথাকালে সুযোগের সদ্ব্যবহার না করা।