দাগাবাজ

দাগাবাজ বিণ. বিশ্বাঘাতক, প্রতারক, শঠ।

দাগ

দাগ [ dāga ] বি. 1 চিহ্ন, ছাপ (কালির দাগ); 2 মরচে, জং (লোহার দাগ ধরা); 3 কলঙ্ক (চরিত্রে কোনো দাগ পড়েনি); 4 রেখাঙ্কন (এইখানে দাগ দাও); 5 (আল.) মালিন্য, অভিমান (মনের দাগ সহজে যাবে না)। [ফা. দাগ্]। দাগবিলি বি. জমি ও প্রজার বিবরণ।

দাখিলখারিজ

দাখিলখারিজ বি. সরকারি রেকর্ডে ভূসম্পত্তির পুরোনো মালিকের নাম কেটে নতুন মালিকের নাম লেখা।

দাখিল

দাখিল [ dākhila ] বিণ. বি. 1 পেশ, উপস্হাপিত (নথিপত্র দাখিল হয়েছে); 2 সামিল, তুল্য (মরার দাখিল)। [আ. দাখিল্]। দাখিলখারিজ বি. সরকারি রেকর্ডে ভূসম্পত্তির পুরোনো মালিকের নাম কেটে নতুন মালিকের নাম লেখা। দাখিলি বিণ. পেশ করা হয়েছে এমন।

দাঁতন

দাঁতন [ dān̐tana ] বি. 1 দাঁত পরিষ্কার করা, দাঁত মাজা, দন্তধাবন; 2 দাঁত মাজবার জন্য ব্যবহৃত নিম, বাবলা, আসশেওড়া প্রভৃতি গাছের ডাল। [সং. দন্তধাবন]।

দাঁতালো

দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)।

দাঁতাল

দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)।

দুধের দাঁত

দুধে দাঁত, দুধের দাঁত — দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়।