দান

দান1 [ dāna1 ] বি. পাত্র, আধার (আতরদান, পিকদান, বাতিদান)। [ফা. দান]। দান2 [ dāna2 ] বি. 1 স্বত্ব ত্যাগ করে কাউকে অর্পণ বা বিতরণ (অন্নদান, বস্ত্রদান); 2 উত্সর্গ (গোদান, বলিদান); 3 সম্প্রদান (কন্যাদান); 4 ত্যাগ (দানব্রত); 5 দেওয়া (আশ্রয়দান); 6 দেওয়া হয়েছে এমন জিনিস, দত্তবস্তু (মহামূল্য দান); 7 পালা (এবার আমার দান); 8 পাশা ইত্যাদি খেলায় ছক ফেলা (দান দেওয়া); 9 তোলা বা হাটবাজারের মালিককে দেয় শুল্ক; 1০ হাতির মদজল বা গণ্ডদেশ থেকে নির্গত রস; 11 শত্রুকে বশ করার উপায়বিশেষ (‘সাম-দান-দণ্ড-ভেদ’)। [সং. √ দা + অন]। দানখয়রাত বি. দানকর্ম, নানারকম দান। দানধর্ম বি. দানশীলতারূপ ধর্ম বা মহত্ কর্ম বা পথ। দানধ্যান বি. দান ও উপাসনা; দানব্রত ও ধর্মাচরণ। দানপত্র বি. স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান...

দাদামশায়

দাদামশাই, দাদামহাশয়, দাদামশায় বি. মাতার পিতা বা পিতৃব্য।

দাতব্য

দাতব্য [ dātabya ] বিণ. 1 দেয়, দানযোগ্য; 2 দান করা বা বিনামূল্যে বিতরণ করা হয় এমন (দাতব্য ওষুধ)। ☐ বি. দান, বিলানো (আমি এখানে দাতব্য করতে বসিনি)। [সং. √ দা + তব্য]। দাতব্য চিকিত্সালয় — যেখানে বিনামূল্যে রোগের চিকিত্সা হয়।

দাদ নেওয়া

দাদ তোলা, দাদ নেওয়া ক্রি. বি. প্রতিশোধ নেওয়া।

দাদ তোলা

দাদ তোলা, দাদ নেওয়া ক্রি. বি. প্রতিশোধ নেওয়া।

দাদ

দাদ1 [ dāda1 ] বি. চাকার মতো গোলাকার ও চুলকানিযুক্ত চর্মরোগবিশেষ ringworm. [সং. দদ্রু]। দাদ2 [ dāda2 ] বি. প্রতিশোধ। [ফা. দাদ্]। দাদ তোলা, দাদ নেওয়া ক্রি. বি. প্রতিশোধ নেওয়া।