দায়ে ঠেকা

দায়ে ঠেকা, দায়ে পড়া ক্রি. বি. বিপদে পড়া; প্রয়োজনের চাপে পড়া (দায়ে পড়া টাকা দিতে হল)।

দায়সারা

দায়সারা বি. বিণ. অবহেলা বা অবহেলাপূর্ণ; অসহযোগিতা বা অসহযোগিতাপূর্ণ (দায়সারা কাজ)।

দায়ভাগ

দায়ভাগ বি. জীমূতবাহনকৃত পৈতৃক ধনের বিভাগসম্পর্কিত প্রাচীন আইনগ্রন্হবিশেষ।

দায়

দায়1 [ dāẏa1 ] বি. পৈতৃক ধন, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি (দায়ভাগ)। [সং. √দা + অ]। দায়ভাগ বি. জীমূতবাহনকৃত পৈতৃক ধনের বিভাগসম্পর্কিত প্রাচীন আইনগ্রন্হবিশেষ। দায়2 [ dāẏa2 ] বি. 1 সংকট, বিপদ (দায়ে ঠেকেছে); 2 গরজ, প্রয়োজন (পেটের দায়ে, দায়টা আমারই); 3 গুরুতর কর্তব্যের ভার (কন্যাদায়, পিতৃদায়); 4 দায়িত্ব, ঝুঁকি (অপরের দায় ঘাড়ে নেওয়া); 5 অভিযোগ (ডাকাতির দায়ে গ্রেপ্তার হয়েছে)। [সং. দায় > বাং. অর্থান্তরে]। দায়সারা বি. বিণ. অবহেলা বা অবহেলাপূর্ণ; অসহযোগিতা বা অসহযোগিতাপূর্ণ (দায়সারা কাজ)। দায়ে ঠেকা, দায়ে পড়া ক্রি. বি. বিপদে পড়া; প্রয়োজনের চাপে পড়া (দায়ে পড়া টাকা দিতে হল)।

দাম্ভিক

দাম্ভিক [ dāmbhika ] বিণ. দম্ভপ্রকাশকারী; গর্বিত, অহংকারী। [সং. দম্ভ + ইক]। বি. দাম্ভিকতা।

দামি

দামি [ dāmi ] বিণ. 1 মূল্যবান (দামি পাথর); 2 মর্যাদাবান, গুরুত্বপূর্ণ (দামি কথা)। [বাং. দাম2 + ই]।

দাম

দাম1 [ dāma1 ] (-মন্) বি. দড়ি, বন্ধনরজ্জু (দামোদর); 2 রেখা, ছটা (বিদ্যুদ্দাম); 3 মালা (কুসুমদাম); 4 গুচ্ছ (কেশদাম); 5 শৈবাল, দল, জলজ উদ্ভিদবিশেষ। [সং. √ দো + মন্]। দাম2 [ dāma2 ] বি. 1 মূল্য, দর (জিনিসপত্রের দাম); 2 মর্যাদা, গুরুত্ব (তার কথার দাম নেই)। [সং. দ্রস্ম তু. গ্রি. drachma]।

দাবিপত্র

দাবিপত্র বি. দাবি বা অধিকার সংবলিত পত্র বা নথি।

দাবিদার

দাবিদার বি. বিণ. ওয়ারিশ; যে দাবি করে; দাবিসম্পন্ন লোক।