দাবি
দাবি [ dābi ] বি. 1 অধিকার, স্বত্ব (এ জমিতে তার কোনো দাবি নেই); 2 অধিকার, চাহিদা বা ন্যায্য পাওনা সম্পর্কে ঘোষণা (এ দাবি তুমি করতে পার না)। [আ. দাআবী]। দাবিদাওয়া বি. অধিকার ও তত্সম্পর্কিত ঘোষণা; অভাব-অভিযোগ। দাবিদার বি. বিণ. ওয়ারিশ; যে দাবি করে; দাবিসম্পন্ন লোক। দাবিপত্র বি. দাবি বা অধিকার সংবলিত পত্র বা নথি।
দাবা-বোড়ে
দাবা-বড়ে, দাবা-বোড়ে [ dābā-baḍ়ē, dābā-bōḍ়ē ] বি. দাবা খেলা বা ওই খেলার ঘুঁটি। [বাং. দাবা2 + বড়ে (সং. বটিকা)]।