দার
দার1 [ dāra1 ] বি. পত্নী (অকৃতদার, মৃতদার)। [সং. √ দৃ + অ]। দারকর্ম, দারগ্রহণ, দারপরিগ্রহ, দারপরিগ্রহ বি. বিবাহ। দার2 [ dāra2 ] বিণ. (তদ্ধিত প্রত্যয়বিশেষ) 1 যুক্ত (জরিদার, চুড়িদার); 2 দায়ক, সৃষ্টি করে বা উত্পন্ন করে এমন (মজাদার); 3 মালিক (জমিদার, আড়তদার); 4 অধিকারী (পাওনাদার); 5 অধ্যক্ষ (থানাদার); 6 দায় বা দায়িত্ব আছে এমন (দেনাদার)। [ফা.দার]। দারি বি. বৃত্তিসূচক বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ (দোকানদারি, তবিলদারি)।
দায়ী
দায়ী [ dāẏī ] (-য়িন্) বিণ. 1 দায়ক, প্রদানকারী (কষ্টদায়ী জীবনদায়ী); 2 (বাং. বিশেষ অর্থ) ঝুঁকি বা দায়িত্ব বর্তেছে এমন (এই কাজের জন্য আমি দায়ী নই); 3 দায়িক, অপরাধী (এই ভুলের জন্য কে দায়ী?); 4 জবাবদিহি করতে বাধ্য এমন। [সং. দায় + ইন]। দায়িত্ব বি. 1 দানকারিতা, দাতৃত্ব; 2 কর্তব্যভার (দায়িত্বপালন, সামাজিক দায়িত্ব); 3 ঝুঁকি (কাজের দায়িত্ব); 4 ভুলের বা অপরাধের দায়। দায়িত্বজ্ঞান বি. কর্তব্য সম্বন্ধে সচেতনতা। দায়িত্ববোধ — দায়িত্বজ্ঞান -এর অনুরূপ। দায়িনী বিণ. (স্ত্রী.) প্রদানকারিণী।