দ দারু দারু1 [ dāru1 ] বি. মদ। [ফা. দারু]। দারু2 [ dāru2 ] বি. কাঠ (দারুময়, দারুশিল্পী)। [সং. √ দৃ + উ]। দারুপাত্র বি. কাঠের তৈরি পাত্র। দারুব্রাহ্ম বি. জগন্নাথদেবের কাঠের মূর্তি। দারুময় বিণ. কাঠের তৈরি। দারুশিল্পী বি. কাঠের দ্রব্য তৈরি করে এমন কারিগর।
দ দারী দারী [ dārī ] (-রিন্) বিণ. বিদারণ করে এমন, বিদারণকারী (তমসাদারী, রিপুদারী)। স্ত্রী. দারিণী। [সং. √ দৃ + ই + ইন্]।
দ দারক দারক [ dāraka ] বি. 1 পুত্র; 2 বালক। ☐ বিণ. বিদারক। [সং. √ দৃ + অক]। দারিকা বি. (স্ত্রী.) কন্যা। ☐ বিণ. (স্ত্রী.) বিদারণ করে এমন।