দালান

দালান [ dālāna ] বি. 1 ইট ইত্যাদি দিয়ে নির্মিত পাকা বাড়ি; 2 ঢাকা বারান্দা বা মণ্ডপ (পুজোর দালান); 3 ঘরের সংলগ্ন ঘেরা বারান্দা, দরদালান। [ফা. দালান]। দালান কোঠা বি. পাকা বাড়ি। দালান দেওয়া ক্রি. বি. পাকা ইমারত বা বাড়ি তৈরি করা।

দার্শনিকতা

দার্শনিকতা বি. 1 দার্শনিকের ভাব; 2 চিন্তাশীলতা; 3 দর্শনশাস্ত্রজ্ঞের মতো মতিগতি; 4 (প্রধানত ব্যঙ্গে) অত্যধিক চিন্তাশীলতা।

দার্শনিক

দার্শনিক [ dārśanika ] বিণ. 1 দর্শনশাস্ত্রজ্ঞ; 2 দর্শনশাস্ত্রসম্বন্ধীয় (দার্শনিক তত্ত্ব); 3 চিন্তাশীল; 4 দর্শনশাস্ত্রজ্ঞসুলভ (দার্শনিক মতিগতি)। ☐ বি. দর্শনশাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তি। [সং. দর্শন + ইক]। দার্শনিকতা বি. 1 দার্শনিকের ভাব; 2 চিন্তাশীলতা; 3 দর্শনশাস্ত্রজ্ঞের মতো মতিগতি; 4 (প্রধানত ব্যঙ্গে) অত্যধিক চিন্তাশীলতা।

দার্ঢ্য

দার্ঢ্য [ dārḍhya ] বি. 1 দৃঢ়তা, অনমনীয়তা; 2 স্হৈর্য; 3 কাঠিন্য। [সং. দৃঢ় + য]।

দারোগা

দারোগা [ dārōgā ] বি. থানার ভারপ্রাপ্ত পুলিশ-কর্মচারী; পুলিশের সাব-ইন্স্পেক্টর। [তুর.]।

দারুণ

দারুণ [ dāruṇa ] বিণ. 1 অতিশয় (দারুণ খিদে); 2 ভীষণ (দারুণ রাগ, দারুণ ভয়); 3 প্রবল (দারুণ ঝ়ড়, দারুণ জ্বর); 4 তীব্র, উগ্র (দারুণ রোদ, ‘দারুণ অগ্নিবাণে রে’: রবীন্দ্র); 5 অসহ্য (‘কান্ত পাহুন কাম দারুণ’: বিদ্যা); 6 কঠিন, দুর্জয় (দারুণ সংকল্প); 7 নিষ্ঠুর, নৃশংস (দারুণ পীড়ন, দারুণ বাক্য, দারুণ যন্ত্রণা)। ☐ বিণ-বিণ. খুব (দারুণ ভালো)। ☐ ক্রি-বিণ. 1 প্রবল পরাক্রমে (দারুণ খেলেছে); 2 চমত্কার (আজ দারুণ খেয়েছি)। [সং. √ দৃ + ণিচ্ + উন]।

দারুচিনি

দারুচিনি [ dārucini ] (দারু2 -এর প্রভাবে) দারচিনি -র রূপভেদ।

দারুশিল্পী

দারুশিল্পী বি. কাঠের দ্রব্য তৈরি করে এমন কারিগর।