দারুচিনি

দারুচিনি [ dārucini ] (দারু2 -এর প্রভাবে) দারচিনি -র রূপভেদ।

দারুশিল্পী

দারুশিল্পী বি. কাঠের দ্রব্য তৈরি করে এমন কারিগর।

দারু

দারু1 [ dāru1 ] বি. মদ। [ফা. দারু]। দারু2 [ dāru2 ] বি. কাঠ (দারুময়, দারুশিল্পী)। [সং. √ দৃ + উ]। দারুপাত্র বি. কাঠের তৈরি পাত্র। দারুব্রাহ্ম বি. জগন্নাথদেবের কাঠের মূর্তি। দারুময় বিণ. কাঠের তৈরি। দারুশিল্পী বি. কাঠের দ্রব্য তৈরি করে এমন কারিগর।

দালাল

দালাল [ dālāla ] বি. 1 ব্যাবসাবাণিজ্য, ক্রয়-বিক্রয় ইত্যাদিতে যে ব্যক্তি মধ্যস্হের কাজ করে; 2 (নিন্দায়) অযৌক্তিকভাবে কারও পক্ষ অবলম্বনকারী বা পক্ষসমর্থনকারী (সরকারের দালাল, মালিকের দালাল)। [আ. দলাল]। দালালি বি. 1 দালালের বৃত্তি বা কাজ; 2 দালালের প্রাপ্য পারিশ্রমিক (দালালির টাকা); 3 (নিন্দায়) অন্যায়ভাবে মধ্যস্হতা বা পক্ষসমর্থন।

দালান

দালান [ dālāna ] বি. 1 ইট ইত্যাদি দিয়ে নির্মিত পাকা বাড়ি; 2 ঢাকা বারান্দা বা মণ্ডপ (পুজোর দালান); 3 ঘরের সংলগ্ন ঘেরা বারান্দা, দরদালান। [ফা. দালান]। দালান কোঠা বি. পাকা বাড়ি। দালান দেওয়া ক্রি. বি. পাকা ইমারত বা বাড়ি তৈরি করা।