দিনে ডাকাতি

দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম।

দিনরাত্রি

দিনরাত্রি বি. দিন ও রাত্রি। ☐ ক্রি-বিণ. সারা দিনে ও রাতে।

দিনমান

দিনমান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়।

দিনমজুরি

দিনমজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ।

দিনাবসান

দিনশেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা।

দিবা

দিবা [ dibā ] বি. দিনমান, দিনের বেলা (দিবালোকে, কিবা রাত কিবা দিবা)। ☐ ক্রি-বিণ. দিনমানে, দিনের বেলায় (দিবা দ্বিপহরে ঘুমানো)। [সং. √ দিব্ + আ]। দিবাকর, দিবাবসু বি. সূর্য। দিবানিদ্রা বি. দিনের বেলায় ঘুম। দিবানিশি, দিবারাত্র, দিবারাত্রি ক্রি-বিণ. দিনরাত, সারা দিনরাত; সর্বক্ষণ। দিবান্ধবিণ. দিনের বেলা দেখতে পায় না এমন। ☐ বি. প্যাঁচা। দিবাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিবাবিহার বি. দিনের বেলায় বা দুপুরের খেলা বা বিশ্রাম। দিবাভাগ বি. দিনের বেলা। দিবাভীত বি. প্যাঁচা। দিবাবসু দ্র দিবাকর। দিবারাত্র দিবানিশি -র অনুরূপ। দিবালোক বি. 1 দিনের আলো; 2 দিনমান, দিবাভাগ। দিবাস্বপ্ন বি. 1 দিবানিদ্রায় দেখা স্বপ্ন; 2 অলীক কল্পনা।

দিনাত্যয়

দিনশেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা।

দিনশেষ

দিনশেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা।