দিনরাত্রি

দিনরাত্রি বি. দিন ও রাত্রি। ☐ ক্রি-বিণ. সারা দিনে ও রাতে।

দিনমান

দিনমান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়।

দিনমজুরি

দিনমজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ।

দিন ফুরানো

দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া।

দিনযাপন

দিনপাত, দিনযাপন বি. কালযাপন, কাল কাটানো।

দিনপাত

দিনপাত, দিনযাপন বি. কালযাপন, কাল কাটানো।

দিনপত্রী

দিনপত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি।

দিন-দিন

দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে।