দিলখোশ

দিলখুশ, দিলখোশ বিণ. 1 প্রফুল্লহৃদয়; 2 মনোরম, মনকে খুশি করে এমন।

দিলখুশ

দিলখুশ, দিলখোশ বিণ. 1 প্রফুল্লহৃদয়; 2 মনোরম, মনকে খুশি করে এমন।

দিলদরিয়া

দিলদরিয়া বিণ. যার হৃদয় দরিয়ার মতো অর্থাত্ বড় নদী বা সমুদ্রের মতো উদার, বদান্য, উদারহৃদয়।

দিলদার

দিলদার বিণ. 1 মহানুভব, উদারহৃদয়; 2 প্রেমিক। ☐ বি. প্রেমিক।

দিল

দিল1 [ dila1 ] ‘দেওয়া’ ক্রিয়ার সাধারণ অতীত কালের রূপ (কাজে মন দিল)। দিল2 [ dila2 ] বি. 1 মন, হৃদয় (লোকটার দিলটা ভালো); 2 দরাজ হৃদয়, মহাপ্রাণতা, উদারতা (লোকটার দিল আছে)। [ফা. দিল্]। দিলখুশ, দিলখোশবিণ. 1 প্রফুল্লহৃদয়; 2 মনোরম, মনকে খুশি করে এমন। দিলখোলসা, দিলখোলা বিণ. অকপট, মন খোলা যার। দিলদরিয়া বিণ. যার হৃদয় দরিয়ার মতো অর্থাত্ বড় নদী বা সমুদ্রের মতো উদার, বদান্য, উদারহৃদয়। দিলদার বিণ. 1 মহানুভব, উদারহৃদয়; 2 প্রেমিক। ☐ বি. প্রেমিক।

দেশলাই

দিয়াশলাই, দেশলাই [ diẏāśalāi, dēśalāi ] বি. ঘষে আগুন জ্বালবার জন্য মাথায় বারুদ-দেওয়া সরু কাঠি ও তার বাক্স। [সং. দীপশলাকা]।

দিয়াশলাই

দিয়াশলাই, দেশলাই [ diẏāśalāi, dēśalāi ] বি. ঘষে আগুন জ্বালবার জন্য মাথায় বারুদ-দেওয়া সরু কাঠি ও তার বাক্স। [সং. দীপশলাকা]।

দিয়াড়ি

দিয়াড়ি [ diẏāḍ়i ] বি. 1 প্রদীপ; 2 মশাল (‘আসিল দিয়াড়ি হাতে রাজার ঝিয়ারি’: রবীন্দ্র)। [< দিয়ালি < সং. দীপালি]।

দিশপাশ

দিশপাশ বি. 1 কূলকিনারা (কোনো দিশপাশ পাচ্ছি না); 2 শৃঙ্খলা (কাজের কোনো দিশপাশ নেই)।

দিশ

দিশ [ diśa ] বি. (প্রা. বাং. ও ব্রজ.) দিক। [সং. দিশ্]। দিশপাশ বি. 1 কূলকিনারা (কোনো দিশপাশ পাচ্ছি না); 2 শৃঙ্খলা (কাজের কোনো দিশপাশ নেই)।