দিশা, দিশে [ diśā, diśē ] বি. 1 দিক (দিশাহারা, ‘সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে’: রবীন্দ্র); 2 ঠিক দিক, হদিশ (দিশা পাচ্ছি না)। [সং. √ দিশ্ + ক্বিপ্ + আ]। দিশারি, দিশেরি বিণ. সঠিক দিক দেখায় এমন, দিগ্দর্শক; পথপ্রদর্শক। দিশাহারা, দিশেহারা বিণ. 1 দিগ্ভ্রান্ত; 2 (আল.) কিংকর্তব্যবিমূঢ়।