দীন
দীন2 [ dīna2 ] বিণ. 1 অত্যন্ত অভাবগ্রস্ত, দরিদ্র (দীনদুঃখী মানুষ); 2 কাতর, দুঃখী (‘দীন নয়নে তুমি চেয়ো না’: রবীন্দ্র); 3 হীন। ☐ বি. দীন ব্যক্তি, দরিদ্র বা দুঃখী মানুষ (‘দীনের তিনি সদা শরণ ঠাঁই’)। স্ত্রী. দীনা। বি. দীনতা, দৈন্য। দীনদরিদ্র বিণ. অত্যন্ত দরিদ্র। দীনদুঃখী বিণ. বি. অত্যন্ত দরিদ্র এবং দুঃখী। দীননাথ, দীনবন্ধু, দীনশরণ বিণ. দীনজনের আশ্রয়দাতা বা সহায়। ☐ বি. ভগবান। দীনহীন বিণ. অতি দরিদ্র; অত্যন্ত দুঃখী।
দীক্ষা
দীক্ষা [ dīkṣā ] বি. 1 ইষ্টমন্ত্রদান, মন্ত্রগ্রহণ, গুরুর কাছ থেকে প্রাপ্ত মন্ত্র বা উপদেশ (কোন গুরুর কাছে দীক্ষা নিয়েছ?); 2 কোনো উচ্চ আদর্শে বা সংকল্পসাধনে আত্মোত্সর্গ (দেশসেবার মন্ত্রে দীক্ষা); 3 উপদেশ, শিক্ষা (‘অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু’: রবীন্দ্র); 4 নিয়ম, সংস্কার বা ব্রতপালন। [সং. √ দীক্ষ্ + অ + আ]। দীক্ষাগুরু বি. যিনি দীক্ষা দেন। দীক্ষিত বিণ. দীক্ষা লাভ করেছে এমন (ত্যাগের মন্ত্রে দীক্ষিত)।