দিশাহারা

দিশাহারা, দিশেহারা বিণ. 1 দিগ্ভ্রান্ত; 2 (আল.) কিংকর্তব্যবিমূঢ়।

দিশেরি

দিশারি, দিশেরি বিণ. সঠিক দিক দেখায় এমন, দিগ্দর্শক; পথপ্রদর্শক।

দীনা

দীনা স্ত্রী. দীন। বি. দীনতা, দৈন্য।

দীন

দীন2 [ dīna2 ] বিণ. 1 অত্যন্ত অভাবগ্রস্ত, দরিদ্র (দীনদুঃখী মানুষ); 2 কাতর, দুঃখী (‘দীন নয়নে তুমি চেয়ো না’: রবীন্দ্র); 3 হীন। ☐ বি. দীন ব্যক্তি, দরিদ্র বা দুঃখী মানুষ (‘দীনের তিনি সদা শরণ ঠাঁই’)। স্ত্রী. দীনা। বি. দীনতা, দৈন্য। দীনদরিদ্র বিণ. অত্যন্ত দরিদ্র। দীনদুঃখী বিণ. বি. অত্যন্ত দরিদ্র এবং দুঃখী। দীননাথ, দীনবন্ধু, দীনশরণ বিণ. দীনজনের আশ্রয়দাতা বা সহায়। ☐ বি. ভগবান। দীনহীন বিণ. অতি দরিদ্র; অত্যন্ত দুঃখী।

দীঘল

দীঘল [ dīghala ] দিঘল -র বানানভেদ।

দিশারি

দিশারি, দিশেরি বিণ. সঠিক দিক দেখায় এমন, দিগ্দর্শক; পথপ্রদর্শক।

দিশা

দিশা, দিশে [ diśā, diśē ] বি. 1 দিক (দিশাহারা, ‘সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে’: রবীন্দ্র); 2 ঠিক দিক, হদিশ (দিশা পাচ্ছি না)। [সং. √ দিশ্ + ক্বিপ্ + আ]। দিশারি, দিশেরি বিণ. সঠিক দিক দেখায় এমন, দিগ্দর্শক; পথপ্রদর্শক। দিশাহারা, দিশেহারা বিণ. 1 দিগ্ভ্রান্ত; 2 (আল.) কিংকর্তব্যবিমূঢ়।

দিলখোলা

দিলখোলসা, দিলখোলা বিণ. অকপট, মন খোলা যার।

দিলখোলসা

দিলখোলসা, দিলখোলা বিণ. অকপট, মন খোলা যার।