দীঘ

দীঘ [ dīgha ] দিঘ -র বানানভেদ।

দীক্ষিত

দীক্ষিত বিণ. দীক্ষা লাভ করেছে এমন (ত্যাগের মন্ত্রে দীক্ষিত)।

দীক্ষা

দীক্ষা [ dīkṣā ] বি. 1 ইষ্টমন্ত্রদান, মন্ত্রগ্রহণ, গুরুর কাছ থেকে প্রাপ্ত মন্ত্র বা উপদেশ (কোন গুরুর কাছে দীক্ষা নিয়েছ?); 2 কোনো উচ্চ আদর্শে বা সংকল্পসাধনে আত্মোত্সর্গ (দেশসেবার মন্ত্রে দীক্ষা); 3 উপদেশ, শিক্ষা (‘অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু’: রবীন্দ্র); 4 নিয়ম, সংস্কার বা ব্রতপালন। [সং. √ দীক্ষ্ + অ + আ]। দীক্ষাগুরু বি. যিনি দীক্ষা দেন। দীক্ষিত বিণ. দীক্ষা লাভ করেছে এমন (ত্যাগের মন্ত্রে দীক্ষিত)।

দিস্তে

দিস্তা, (কথ্য) দিস্তে [ distā, (kathya) distē ] বি. বিণ. 1 (কাগজের) চব্বিশটি (দুই দিস্তা কাগজ); 2 ২৪টি বা 24খানা; 3 প্রচুরসংখ্যক (দিস্তা দিস্তা লুচি ভাজা হচ্ছে)। ☐ বি. মুষল (হামানদিস্তা)। [ফা. দস্তা]।

দিস্তা

দিশিদিশি

দিশিদিশি বি. ক্রি-বিণ. দিকে দিকে, সব দিকে (‘দিশিদিশি গেল মিশি অমানিশি দূরে’: রবীন্দ্র)।

দিশি

দিশি1 [ diśi11 দিক; 2 চারিদিক (‘অন্ধকারে ঢাকে দিশি’: রবীন্দ্র)। [সং. দিশ্ + ৭মীর ১ বচন]। দিশিদিশি বি. ক্রি-বিণ. দিকে দিকে, সব দিকে (‘দিশিদিশি গেল মিশি অমানিশি দূরে’: রবীন্দ্র)।

দিশেহারা

দিশাহারা, দিশেহারা বিণ. 1 দিগ্ভ্রান্ত; 2 (আল.) কিংকর্তব্যবিমূঢ়।