দ দীপ দীপ [ dīpa ] বি. প্রদীপ, বাতি। [সং. √ দীপ্ + অ]। দীপপুঞ্জ, দীপমালা, দীপশ্রেণি বি. প্রদীপের শ্রেণি বা সারি। দীপবর্তিকা বি. 1 প্রদীপের বাতি; 2 সলতে। দীপশলাকা বি. দেশলাইয়ের কাঠি। দীপশিখা বি. প্রদীপের শিখা বা শিষ।
দ দীপন দীপন [ dīpana ] বি. 1 দীপ্ত করা, আলোকিত করা; 2 প্রজ্বলিত করা, প্রজ্বালন; 3 উদ্দীপন, উদীপ্ত করা; 4 জঠরানল বর্ধন, ক্ষুধার বৃদ্ধি। ☐ বিণ. দীপক। [সং. √ দীপ্ + অন]। দীপনীয় বিণ. দীপ্ত করতে হবে বা করা আবশ্যক এমন, দীপনযোগ্য, দীপ্য।