ঢলানে

ঢলানে বিণ. কেলেঙ্কারি করে এমন।

ঢিট

ঢিট, (প্রা. বাং.) ঢীট [ ḍhiṭa, ṇḍhīṭa ] বিণ. ১. উদ্ধত, ধৃষ্ট; বেহায়া (‘ঢীট কানাই: গো. দা.); ২. জব্দ, শায়েস্তা, কঠোর শাসনের দ্বারা সংশোধিত (মেরে ঢিট করা)। [সং. ধৃষ্ট তু. হি. ঢীট]।

ঢালী

ঢালী বিণ. বি. ১. ঢালধারী, ঢালধারী যোদ্ধা; ২. উপাধি বা পদবিবিশেষ।

ঢাল

ঢাল১ [ ḍhāla ] বি. গড়ানে বা ঢালু জমি; ঢল (পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা)। [বাং. ঢল + অ]। ঢাল২ [ ḍhāla ] বি. অস্ত্রাদির আঘাত প্রতিরোধে ব্যবহার্য চামড়া ইত্যাদির তৈরি ফলক, বর্ম। [সং. ঢাল]। ঢালী বিণ. বি. ১. ঢালধারী, ঢালধারী যোদ্ধা; ২. উপাধি বা পদবিবিশেষ।

ঢলাঢলি

ঢলাঢলি বি. ১. অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); ২. কেলেঙ্কারি।

ঢলা

ঢলা [ ḍhalā ] ক্রি. বি. ১. হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); ২. ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); ৩. পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]। ঢলাঢলি বি. ১. অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); ২. কেলেঙ্কারি। ঢলানে বিণ. কেলেঙ্কারি করে এমন। ঢলানো বি. ক্রি. ১. হেলানো; ঝোঁকানো; ২. কেলেঙ্কারি করা।

ঢেঁকিকল

ঢেঁকিকল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ।