ঢালা
ঢালা [ ḍhālā ] ক্রি. ১. তরল বা কঠিন কোনো পদার্থ কোনো পাত্র থেকে ফেলা (দুধ ঢালা, চাল ঢালা); ২. ধাতুকে নির্দিষ্ট আকার দেবার জন্য গলিয়ে পাতিত করা (ছাঁচে ঢালা); ৩. প্রচুর ব্যয় করা (টাকা ঢালা); ৪. নিয়োজিত করা (মনপ্রাণ ঢালা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ১. ঢেলে ফেলা হয়েছে এমন (ঢালা জল, ঢালা চাল); ২. ঢালাই-করা (ঢালা কড়াই); ৩. ঢালাও ও সুবিস্তৃত (ঢালা বিছানা)। [বাং. ঢাল১ + আ]। ঢালাই বি. উত্তাপ দিয়ে ধাতু গলিয়ে ছাঁচে ঢালার কাজ (এখানে তামা ঢালাই হয়)। ☐ বিণ. ছাঁচে ঢেলে প্রস্তুত (ঢালাই কড়াই)। ঢালাইকর বি. ঢালাইয়ের কারিগর, যে ব্যক্তি ঢালাইয়ের কাজ করে।...