ঢিবি

ঢিপি, ঢিবি [ ḍhipi, ḍhibi ] বি. স্তূপ; উঁচু ভূমি (উইয়ের ঢিপি)। [দেশি]।

ঢাকাই পরোটা

ঢাকাই পরোটা বি. ঢাকা অঞ্চলের সুপরিচিত পদ্ধতিতে প্রস্তুত পরোটাবিশেষ।

ঢাকাই

ঢাকাই [ ḍhākāi ] বিণ. বাংলাদেশ রাষ্ট্রের ঢাকা জেলায় প্রস্তুত (ঢাকাই মসলিন)। [বাং. ঢাকা + ই]। ঢাকাই পরোটা বি. ঢাকা অঞ্চলের সুপরিচিত পদ্ধতিতে প্রস্তুত পরোটাবিশেষ।

ঢাকা

ঢাকা [ ḍhākā ] বি. ১. ঢাকনা; ২. আবরণ (‘খুলে দিলে স্তব্ধতার ঢাকা’: রবীন্দ্র)। ☐ বিণ. ঢাকা দেওয়া রয়েছে এমন (মেঘে ঢাকা তারা, ঢাকা খাবার)। ☐ ক্রি. ১. আবৃত করা, আচ্ছাদিত করা; ২. ছেয়ে ফেলা (আকাশ মেঘে ঢেকেছে); ৩. চাপা দেওয়া, গোপন করা, লুকানো (কথা ঢাকা)। [প্রাকৃ. √ ঢক্ক-তু. হি. √ ঢাক]।

ঢিপি

ঢিপি, ঢিবি [ ḍhipi, ḍhibi ] বি. স্তূপ; উঁচু ভূমি (উইয়ের ঢিপি)। [দেশি]।

ঢিপ ঢিপ

ঢিপ ঢিপ বি. ক্রমাগত ঢিপ শব্দ; হৃত্পিণ্ড বেগে স্পন্দিত হওয়ার শব্দ (বুক ঢিপ ঢিপ করছে)।

ঢিপ

ঢিপ [ ḍhipa ] বি. ১. ভারী জিনিস হঠাত্ জোরে পড়ার শব্দ (ঢিপ করে তাল পড়ল); ২. হঠাত্ গড় হয়ে প্রণাম করার শব্দ (ঢিপ করে প্রণাম)। [দেশি]। ঢিপ ঢিপ বি. ক্রমাগত ঢিপ শব্দ; হৃত্পিণ্ড বেগে স্পন্দিত হওয়ার শব্দ (বুক ঢিপ ঢিপ করছে)।

ঢালু

ঢালু [ ḍhālu ] বিণ. ঢালবিশিষ্ট, ক্রমনিম্ন; গড়ানে (ঢালু জমি)। [বাং. ঢাল১ + উ]।

ঢাকি

ঢাকি [ ḍhāki ] বি. ঢাক-বাজনাদার, যে ঢাক বাজায়। [বাং. ঢাক + ই]।

ঢাকাঢাকি

ঢাকাঢাকি [ ḍhākā-ḍhāki ] বি. ঢাকঢাক-গুড়গুড় -এর অনুরূপ; গোপনতা। [বাং. ঢাকা + ঢাকি]।