ঢেমনি

ঢেমনি — স্ত্রী. ঢেমনা, ঢ্যামনা ।

ঢ্যামনা

ঢেমনা, ঢ্যামনা [ ḍhēmanā, ḍhyāmanā ] বি. ১. লম্পট; ২. নির্বিষ সাপবিশেষ। [দেশি]। স্ত্রী. ঢেমনি।

ঢের ঢের

ঢের ঢের বি. বিণ. প্রচুর, দেদার (অমন খেলা ঢের ঢের দেখেছি)।

ঢের

ঢের [ ḍhēra ] বিণ. ক্রি-বিণ, প্রচুর, যথেষ্ট, দেদার (‘বয়স হয়েছে ঢের, পেনসনই তো পঁচিশ বছর’)। ঢের ঢের বি. বিণ. প্রচুর, দেদার (অমন খেলা ঢের ঢের দেখেছি)।

ঢেকুর

ঢেকুর [ ḍhēkura ] বি. উদগার, হিক্কা। [হি. ডকার]।

ঢেঁড়স

ঢেঁড়স [ ḍhēnḍsa ] বি. ১. সবজি ফলবিশেষ ২. (আল. ব্যঙ্গে) অপদার্থ বা অকর্মণ্য ব্যক্তি (তুমি একটা আস্ত ঢেঁড়স) [দেশি]।

ঢুক ঢুক

ঢুক ঢুক বি. ক্রমাগত ঢুক শব্দ। [ধ্বন্যা.]।

ঢুক

ঢুক [ ḍhuka ] বি. ঢক-এর চেয়ে মৃদুতর শব্দ। ঢুক ঢুক বি. ক্রমাগত ঢুক শব্দ। [ধ্বন্যা.]।

ঢিসঢিস

ঢিসঢিস [ ḍhisa-ḍhisa ] বি. অত্যধিক ভোজনের জন্য বা অন্য কারণে শারীরিক অস্বস্তির ভাব (বেশি খেয়ে এখন শরীরটা ঢিসঢিস করছে)। [দেশি]।

ঢিলেঢালা

ঢিলেঢালা [ ḍhilē-ḍhālā ] বিণ. ১. শিথিল (ঢিলেঢালা পোশাক); ২. (আল.) দীর্ঘসূত্র; অলস; যার কাজে আঁটসাঁট নেই এমন (খুবই ঢিলেঢালা গোছের মানুষ)। [বাং. ঢিলে + ঢালা]।