ঠাণ্ডা
ঠাণ্ডা [ ṭhāṇḍā ] বি. ১. শীতল (ঠাণ্ডা জল); ২. শান্ত, নম্র (ঠাণ্ডা স্বভাব)। ☐ বি. শীত (খুব ঠাণ্ডা পড়েছে)। [বাং.-তু. হি. ঠন্ঢা]। ঠাণ্ডা গরম বি. একবার শীতল একবার গরম এইরকম আবহাওয়া (ঠাণ্ডা-গরমে শরীর খারাপ হয়েছে)। ঠাণ্ডা লড়াই [ ṭhāṇḍā laḍ়āi ] বি. লড়াই বা যুদ্ধ নয় তবে মন কষাকষি এবং পারম্পরিক বিদ্বেষ (ওদের মধ্যে এখন ঠাণ্ডা লড়াই চলছে)। [বাং. ঠাণ্ডা + হি. লড়াই। ইং. cold war এর অনুসরণে]।
ঠাণ্ডা লড়াই
ঠাণ্ডা লড়াই [ ṭhāṇḍā laḍ়āi ] বি. লড়াই বা যুদ্ধ নয় তবে মন কষাকষি এবং পারম্পরিক বিদ্বেষ (ওদের মধ্যে এখন ঠাণ্ডা লড়াই চলছে)। [বাং. ঠাণ্ডা + হি. লড়াই। ইং. cold war এর অনুসরণে]।
ঠাহর
ঠাহর, ঠাওর [ ṭhāhara, ṭhāōra ] বি. ১. নিরীক্ষণ, মনোযোগ দিয়ে নজর (ঠাহর করে দেখা, প্রথমটায় তাকে ঠাহরই করিনি); ২. উপলব্ধি (অন্ধকারে ঠিকমতো ঠাহর হচ্ছে না); ৩. নির্ধারণ, নির্ণয়। [প্রাকৃ. ঠাবর < সং. স্হবর তু. হি. ঠহরা]। ঠাওরানো ক্রি. ১. চেয়ে দেখা; ২. ভালো করে দেখা; ৩. নির্ধারণ করা, উপলব্ধি করা (আমাকে বোকা ঠাউরেছে)। ☐ বি. উক্ত সব অর্থে।
ঠিক
ঠিক [ ṭhika ] বিণ. ১. যথার্থ, সত্য (ঠিক কথা, খবরটা ঠিক নয়); ২. স্হির (এখনও কিছু ঠিক হয়নি); ৩. নির্ধারিত (দিন ঠিক করা); ৪. নির্ভূল (অঙ্কটা ঠিক হয়েছে); ৫. অবিকল, কমবেশি নয় এমন (ঠিক দুমাস); ৬. উপযুক্ত (ঠিক লোকের কাছেই গেছে); ৭. দোষমুক্ত, নির্দোষ (ঠিক পথে চলবে); ৮. প্রস্তুত (জামাকাপড় পরে ঠিক হয়ে আসি); ৯. বিন্যস্ত, পরিপাটি, গোছালো (চূলটা ঠিক করে নাও, কাপড়টা ঠিক করো); ১. বিবেচিত, পরিগণিত (তাকে কি পণ্ডিত বলে ঠিক করেছ?); ১১. জব্দ, ঢিট (মেরে ঠিক করে দাও)। ☐ বি. ১. স্হিরতা (বিয়ের এখনও ঠিক নেই); ২. সুস্হতা (মাথার ঠিক নেই); ৩. সত্যতা (কথার ঠিক নেই);...