ঠুক
ঠুক [ ṭhuka ] বি. ঠক অপেক্ষা মৃদুতর শব্দ। [ঠক২ দ্র]। ঠুক ঠুক বি. ক্রমাগত ঠুক শব্দ (স্যাকরার ঠুক ঠুক)। ঠুকর, (চলিত) ঠোকর [ ṭhukara, ṭhōkara ] বি. ১. পাখির ঠোঁটের অগ্রভাগ দিয়ে আঘাত; ২. কিছুর মুখ বা অগ্রভাগ দিয়ে আঘাত (বুটের ঠোকর); ৩. হোঁচট (দেওয়ালে ঠোকর খাওয়া); ৪. কঠিন ধমক (মনিবের কাছে ঠোকর খেয়েছে); ৫. অযাচিত মন্ত্রব্যাদির দ্বারা বাধাদান বা তির্যক মন্তব্য (প্রতি কথায় ঠোকর দেয়)। [ধ্বন্যা.]। ঠুকরা, ঠোকরা ক্রি. ঠোকর দেওয়া, ঠোঁট বা কোনোকিছুর ডগা দিয়ে আঘাত করা; খোঁটা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ঠুকা, ঠোকা [ ṭhukā, ṭhōkā ] বি. ক্রি. ১. সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি...