ঠ ঠুঁটো ঠুঁটা, (কথ্য) ঠুঁটো [ ṭhunṭā, (kathya) ṭhunṭō ] বিণ. ১. হাত নেই এমন, হস্তবিহীন, নুলো; ২. (আল.) অক্ষম, অকর্মণ্য। [হি. ঠুঁটা, টুংটা]।
ঠ ঠুঁটা ঠুঁটা, (কথ্য) ঠুঁটো [ ṭhunṭā, (kathya) ṭhunṭō ] বিণ. ১. হাত নেই এমন, হস্তবিহীন, নুলো; ২. (আল.) অক্ষম, অকর্মণ্য। [হি. ঠুঁটা, টুংটা]। ঠুঁটো জগন্নাথ (আল.) দেখতে যেমনই হোক কাজে অক্ষম, সম্পূর্ণ অকর্মণ্য।
ঠ ঠিকানা ঠিকানা [ ṭhikānā ] বি. ১. বাসস্হানের বিবরণ (চিঠিতে ঠিকানা লেখা); ২. সন্ধান, উদ্দেশ, খোঁজ (পথের ঠিকানা, এসব ব্যাপারের ঠিকানা আমার জানা নেই); ৩. স্হিরতা (আয়ের ঠিকানা)। [হি. ঠিকানা]।
ঠ ঠিকরানো ঠিকরানো [ ṭhikarānō ] ক্রি. বি. ১. ছড়িয়ে পড়া (আলো ঠিকরে পড়ছে, মুক্তোগুলো চার দিকে ঠিকরে পড়ল); ২. বিচ্ছুরিত হওয়া, বিকীর্ণ হওয়া (আলো ঠিকরানো); ৩. তীব্র আলোক সহ্য করতে না পারা (আলোয় চোখ ঠিকরে আসছে); ৪. বেরিয়ে আসা (চোখ যেন ঠিকরে আসছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. ঠক্কর? ঠীকরা?]।
ঠ ঠিকরে ঠিকরা, (কথ্য) ঠিকরে [ ṭhikarā, (kathya) ṭhikarē ] বি. তামাকের কলিকায় ছিদ্র বন্ধ করার ছোট ঢিল। [হি. টিকরা]।
ঠ ঠিকরা ঠিকরা, (কথ্য) ঠিকরে [ ṭhikarā, (kathya) ṭhikarē ] বি. তামাকের কলিকায় ছিদ্র বন্ধ করার ছোট ঢিল। [হি. টিকরা]।