কুল
কুল১ [ kula ] বি. মূলত মাঘ-ফাল্গুন মাসের অম্ল স্বাদের গোলাকার ফলবিশেষ, বদবী। [< সং. কুরল]। কুল২ [ kula ] বি. তান্ত্রিক ধর্মসম্প্রদায়বিশেষ। [সং. √কুল্ + অ]। কুলমার্গ–বি. ১. উক্ত তান্ত্রিকদের অবলম্বিত সাধনপ্রণালী ও জীবনযাত্রা; ২. সাধক তাঁর গুরুর নির্দিষ্ট যে আচারকে অবলম্বন করে মুক্তিকামী হন (তু. ‘আচারঃ কুলমুচ্যতে’)। কুলাচার–বি. উক্ত সম্প্রদায়ের আচার। কুলাচার্য–বি. উক্ত সম্প্রদায়ের গুরু। কুল৩ [ kula ] বি. ১. বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক); ২. সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান); ৩. সন্তানসন্ততি (তার কুল আজও আছে); ৪. কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল); ৫. গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ); ৬. আবাস, ভবন (গুরুকুল); ৭. জাতি, বর্ণ (রক্ষঃকুল);...
কুলমর্যাদা
কুলমর্যাদা–বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন।