কুড়ে

কুড়ে [ kuḍē ] যথাক্রমে কুঁড়ে-র রূপভেদ।

কুলচুর

কুলচুর [ kula-cura ] বি. কুলের কুচি ও গুড় দিয়ে তৈরি আচারবিশেষ। [বাং. কুল১. + চুর (< সং. চূর্ণ)।

কুলঙ্গি

কুলঙ্গি, কুলুঙ্গি [ kulaṅgi, kuluṅgi ] বি. ঘরের দেওয়ালে তাক হিসাবে ব্যবহৃত ছোট খুপরি বা খোপ। [দেশি]।

কুলকুণ্ডলিনী

কুলকুণ্ডলিনী [ kula-kuṇḍalinī ] বি. (তন্ত্রশাস্ত্র ও যোগশাস্ত্রমতে) দেহমধ্যে মূলাধার পদ্মে অর্থাত্ অধোমুখে, তিনটি বেষ্টনে কুণ্ডলীভাবে বিরাজিত জীবগণের পরমাশক্তি বা শিবশক্তি; এই শক্তি জীবগণের নিঃশ্বাস-প্রশ্বাসের মধ্যে জীবনদায়ী শক্তিরূপে বিরাজ করে। [সং. কুল২কুণ্ডলিনী]।

কুলকুচো

কুলকুচো (কথ্য) , কুলকুচা [ kula-kucā, kula-kucō ] বি. মুখের মধ্যে জল বা অন্য তরল পুরে কুলকুল শব্দে আলোড়িত করা, কুল্লি বা কিল। [দেশি-তু. হি. কুলকুলানা]।

কুলকুচা

কুলকুচা, (কথ্য) কুলকুচো [ kula-kucā, kula-kucō ] বি. মুখের মধ্যে জল বা অন্য তরল পুরে কুলকুল শব্দে আলোড়িত করা, কুল্লি বা কিল। [দেশি-তু. হি. কুলকুলানা]।

কোরানি

কোরানি, কুরানি, কুরনি, কুরুনি–বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।

কুরুনি

কুরুনি, কোরানি, কুরানি, কুরনি–বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।

কুরনি

কুরনি, কুরুনি, কোরানি, কুরানি–বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।

কুরানি

কুরানি, কুরনি, কুরুনি, কোরানি–বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।