কুলানো

কুলানো, কুলনো–ক্রি. কুলা২ অর্থে। ☐ বি. বিণ. কুলা অর্থে।

কুলো

কুলো, কুলা১ [ kulō, kulā ] বি. শস্যাদি ঝাড়বার চ্যাটালো ডালবিশেষ; শূর্প। [সং. কুল্য]।

কুলফিমালাই

কুলফিমালাই, কুলপিমালাই–বি. চিনি ও দুধের সঙ্গে কুলপিতে জমানো বরফের মিঠাইবিশেষ।

কুলপিমালাই

কুলপিমালাই, কুলফিমালাই–বি. চিনি ও দুধের সঙ্গে কুলপিতে জমানো বরফের মিঠাইবিশেষ।

কুলফিবরফ

কুলফিবরফ, কুলপিবরফ–বি. কুলপিতে জমানো বরফ; চেটে বা চুষে খাবার মতো বরফের মিঠাইবিশেষ।

কুলপিবরফ

কুলপিবরফ, কুলফিবরফ–বি. কুলপিতে জমানো বরফ; চেটে বা চুষে খাবার মতো বরফের মিঠাইবিশেষ।

কুলফি

কুলফি, কুলপি [ kulaphi, kulapi ] বি. ১. বরফ জমাট করার জন্য ব্যবহৃত টিনের চোঙাকৃতি ছাঁচ; ২. কুলপিতে জমানো বরফের খাবার। [হি. কুলফী < আ. কুফ্ল্তালা]।

কুণো

কুণো [ kuṇō ] যথাক্রমে কুনো-র রূপভেদ।

কুণী

কুণী [ kuṇī ] যথাক্রমে কুনি-র রূপভেদ।

কুড়ো

কুড়ো [ kuḍō ] যথাক্রমে কুঁড়ো-র রূপভেদ।