কুলি

কুলি১ [ kuli ] বি. কুল্লি, কুলকুচো। [দেশি]। কুলি২ [ kuli ] বি. ১. মুটে, বোঝাবাহক; ২. মজুর। [তুর. কুলী]। কুলিকামিন–বি. কুলি ও কুলি রমণী। কুলিধাওড়া–বি. কুলি বা মজুরদের বাসস্হান।

কুলাল

কুলাল [ kulāla ] বি. কুম্ভকার, কুমোর। [সং. কু + √ লাল্ + অ]। কুলালচক্র–বি. কুমোরের চাক বা চাকা।

কুলাভিমান

কুলাভিমান [ kulābhi-māna ] বি. আভিজাত্যের গর্ব (তার অবস্হা এখন পড়তি, কিন্তু তবু কুলাভিমান ছাড়ে না)। [সং. কুল৩ + অভিমান]। কুলাভিমানী (-নিন্)–বিণ. আভিজাত্যগর্বী।

কুলায়িকা

কুলায়িকা–বি. ১. পক্ষিনিবাস; ২. চিড়িয়াখানা।

কুলাচল

কুলাচল, কুলাদ্রি [ kulācala, kulādri ] বি. পুরাণে বর্ণিত সাতটি পর্বত-যথা, মহেন্দ্র, মলয়, সহ্য, শুক্তিমান্, ঋক্ষ, বিন্ধ্য, পারিপাত্র বা পারিযাত্র। [সং. কুল৩ + অচল, অদ্রি]।

কুলাদ্রি

কুলাদ্রি, কুলাচল [ kulādri, kulācala ] বি. পুরাণে বর্ণিত সাতটি পর্বত-যথা, মহেন্দ্র, মলয়, সহ্য, শুক্তিমান্, ঋক্ষ, বিন্ধ্য, পারিপাত্র বা পারিযাত্র। [সং. কুল৩ + অচল, অদ্রি]।

কুলা

কুলা১, কুলো [ kulā, kulō ] বি. শস্যাদি ঝাড়বার চ্যাটালো ডালবিশেষ; শূর্প। [সং. কুল্য]। কুলা২ [ kulā ] ক্রি. ১. প্রয়োজন মেটা (এ টাকায় কুলাবে না); ২. কার্যনির্বাহের পক্ষে যথেষ্ট হওয়া (আমার শক্তিতে কুলাবে না); ৩. স্হান সংকুলান হওয়া (এখানে এত লোক কুলাবে না)। [বাং. √ কুল্ + আ]। কুলানো, কুলনো–ক্রি. কুলা২ অর্থে। ☐ বি. বিণ. কুলা অর্থে।

কুলনো

কুলনো, কুলানো–ক্রি. কুলা২ অর্থে। ☐ বি. বিণ. কুলা অর্থে।