কুশপুত্তলি

কুশপুত্তলি, কুশপুত্তলী, কুশপুত্তলিকা [ kuśa-puttali, kuśa-puttalī, kuśa-puttalikā ] বি. ১. কোনো (প্রধানত মৃত) ব্যক্তির প্রতীকস্বরূপ কুশ দ্বারা গঠিত মূর্তি; ২. কুশনির্মিত প্রতিমূর্তি। [সং. কুশ + পুত্তলি, পুত্তলিকা]।

কুশপা

কুশপা [ kuśapā ] বিণ. যার পা কুশের মতো সরু ও দুর্বল; যার পা বিকৃত। [সং. কুশ + বাং. পা]।

কুশন

কুশন [ kuśana ] বি. পেতে বসার বা পিঠে দিয়ে বসার গদিযুক্ত আসনবিশেষ। [ইং. cushion]।

কুশণ্ডিকা

কুশণ্ডিকা [ kuśaṇḍikā ] বি. বিবাহের পর অনুষ্ঠেয় মাঙ্গলিক যজ্ঞবিশেষ। [সং. কুশ্ + অণ্ড + ক + আ]।

কুলিয়াখাড়া

কুলিয়াখাড়া, কুলেখাড়া [ kuliẏā-khāḍā, kulē-khāḍā ] বি. কাঁটা ও পাতাওয়ালা গাছবিশেষ, সাধারণত যা শাক হিসাবে ব্যবহৃত। [সং. কোকিলাক্ষ]।

কুলেখাড়া

কুলেখাড়া, কুলিয়াখাড়া [ kulē-khāḍā, kuliẏā-khāḍā ] বি. কাঁটা ও পাতাওয়ালা গাছবিশেষ, সাধারণত যা শাক হিসাবে ব্যবহৃত। [সং. কোকিলাক্ষ]।

কুলীশ

কুলীশ, কুলুঙ্গি, কুলুজি [ kulīśa, kuluṅgi, kuluji ] যথাক্রমে কুলিশ, কুলঙ্গি ও কুলজি -র রূপভেদ।

কুলুপ

কুলুপ [ kulupa ] বি. তালা, lock. [আ. কুফ্ল্ থেকে, ধ্বনি বিপর্যয়ের ফলে]।