কুসুম
কুসুম১ [ kusuma ] বি. (বস্ত্রাদি রং করতে ব্যবহৃত) ফুলবিশেষ। [সং. কুসুম্ভ]। কুসুম২ [ kusuma ] বি. ১. ফুল, পুষ্প (‘জড়াই কুসুম-দাম’: স. দ.); ২. ডিমের হলদে অংশ; ৩. চোখের ব্যাধিবিশেষ; ৪. স্ত্রীরজঃ। [সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]। কুসুমকলি–বি. ফুলের কুঁড়ি। কুসুমকানন–বি. ফুলের বন। কুসুমকার্মুক, কুসুমচাপ, কুসুমধনু, কুসুমধন্বা (ন্বন্)–বি. মদনদেব। কুসুমকোরক–বি. ফুলের কুঁড়ি। কুসুমদাম–বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ। কুসুমপেলব–বিণ. ফুলের মতো নরম। কুসুমমালিকা–বি. ১. ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; ২. সংস্কৃত ছন্দোবিশেষ। কুসুমশয্যা–বি. ১. ফুলশয্যা; ২. নরম বিছানা; ৩. আরাম। কুসুমশর–বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন। কুসুমস্তবক–বি. ফুলের তোড়া। কুসুমাকর,...