ক কুহক কুহক [ kuhaka ] বি. ১. মায়া, ইন্দ্রজাল, ভেলকি (কুহক সৃষ্টি করা); ২. প্রতারণা, ছলনা (কল্পনার কুহক, আশার কুহক)। [সং. √ কুহ্ + অক]। কুহকজীবী (-বিন্)–বি. বিণ. জাদুকর, ঐন্দ্রজালিক। কুহকী (-কিন্)–বিণ. মায়াবী, ঐন্দ্রজালিক, জাদুকর। স্ত্রী. কুহকিনী।
ক কুস্বভাব কুস্বভাব [ kusbabhāba ] বি. অসত্ চরিত্র; মন্দ প্রকৃতি। ☐ বিণ. দুশ্চরিত্র। [সং. কু + স্বভাব]। বিণ. স্ত্রী. কুস্বভাবা।