কুহুরব

কুহুরব–বি. ১. কোকিলের ডাক; ২. কোকিল।

কূজিত

কূজিত–বিণ. কূজনের দ্বারা ধ্বনিত (কোকিলকূজিত)।

কূজন

কূজন [ kūjana ] বি. ১. পাখির ডাক; ২. অব্যক্ত মধুর ধ্বনি। [সং. √ কূজ্ + অন]। কূজিত–বিণ. কূজনের দ্বারা ধ্বনিত (কোকিলকূজিত)।

কূটজ

কূটজ [ kūṭaja ] বি. তিক্ত স্বাদযুক্ত গাছবিশেষ, কুড়চি। [সং. কূট + √ জন্ + অ]।

কুহা

কুহা [ kuhā ] বি. কুজ্ঝটিকা, কুয়াশা। [সং. কুহা]।

কূচিকা

কূচিকা [ kūcikā ] বি. ক্ষুদ্র তুলি, তুলিকা। [সং. কূচ + ইক + আ]।

কুহরা

কুহরা [ kuharā ] ক্রি. (কোকিলের মতো) মধুর স্বরে ডাকা, কুহুরব করা (‘কুহরে পিক অনর্গল’: স. দ.)। [বাং. √ কুহর্ + আ]। কুহরই (প্রা. কাব্যে)–ক্রি. কুহুরব করে। কুহরন, কুহরণ–বি. কুহুধ্বনি, কূজন, কোকিলের রব। কুহরিত–বিণ. কূজিত; ধ্বনিত।

কুহরই

কুহরই (প্রা. কাব্যে)–ক্রি. কুহুরব করে।