কূপোদক

কূপোদক [ kūpōdaka ] বি. পাতকুয়ো বা ইঁদারার জল। [সং. কূপ + উদক]।

কূপমণ্ডূক

কূপমণ্ডূক–বি. কুয়োর ব্যাং; কুয়োর ব্যাঙের মতো যে নিজের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ এবং বাইরের জগত্ সম্পর্কে আগ্রহহীন; সংকীর্ণচেতা ব্যক্তি।

কূপ

কূপ [ kūpa ] বি. ১. কুয়ো, পাতকুয়ো, ইঁদারা (কূপখনন); ২. গর্ত, রন্ধ্র (লোমকূপ)। [সং. √ কু + উপ]। কূপদণ্ড–বি. মাস্তুল। কূপমণ্ডূক–বি. কুয়োর ব্যাং; কুয়োর ব্যাঙের মতো যে নিজের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ এবং বাইরের জগত্ সম্পর্কে আগ্রহহীন; সংকীর্ণচেতা ব্যক্তি।

কূটার্থ

কূটার্থ [ kūṭārtha ] বি. ১. দুরূহ অর্থ; ২. গুপ্ত বা গূঢ় অর্থ; ৩. বিরুদ্ধ অর্থ। [সং. কূট + অর্থ]।

কূটাভাস

কূটাভাস [ kūṭābhāsa ] বি. বাক্যালংকারবিশেষ-এই অলংকারে আপাতদৃষ্টিতে বর্ণিত বিষয় পরস্পরবিরোধী বা অসম্ভব মনে হলেও প্রকৃতপক্ষে সত্য, paradox (‘বড় যদি হতে চাও, ছোট হও তবে’: ঈ.গু.)। [সং. কূট + আভাস]।

কূটাগার

কূটাগার [ kūṭāgāra ] বি. ১. সবচেয়ে উপরের ঘর অর্থাত্ চিলেকোঠা; ২. দুর্গের প্রহরাকক্ষ, watch-tower  [সং. কূট + আগার]।

কূটস্হ

কূটস্হ [ kūṭasha ] বিণ. ১. (দর্শ.) সব অবস্হায় ও সব কালে একভাবে রয়েছে এমন, নিত্য, নির্বিকার-যথা, আত্মা, ঈশ্বর, আকাশ; ২. গূঢ়, অন্তর্ব্যাপ্ত (কূটস্হ চৈতন্য)। [সং. কূট (=গিরিশৃঙ্গবত্ নিশ্চল) + √ স্হা + অ]।

কূটসাক্ষী

কূটসাক্ষী [ kūṭa-sākṣī ] (-ক্ষিন্) বি. মিথ্যা সাক্ষ্য দেয় এমন ব্যক্তি। [সং. কূট + সাক্ষিন্]।