কৃকলাস

কৃকলাস, কৃকলাশ [ kṛka-lāsa, kṛka-lāśa ] বি. কাঁকলাস, গিরগিটি, বহুরূপী। [সং. কৃক + √ লস্ + অ]।

কূলকিনারা

কূলকিনারা–বি. দিশা, মুক্তির উপায়; নিষ্কৃতি (এই ঘোর বিপদে কূল-কিনারা দেখছি না)।

কূল

কূল [ kūla ] বি. ১. তীর, তট, কিনারা (সমুদ্রকূল, নদীর একূল ভাঙে ওকূল গড়ে); ২. (আল.) আশ্রয় (অকূলে কূল পাওয়া); ৩. অবধি, শেষ (দুঃখের কূল নেই)। [সং. √ কূল্ + অ]। কূলকিনারা–বি. দিশা, মুক্তির উপায়; নিষ্কৃতি (এই ঘোর বিপদে কূল-কিনারা দেখছি না)। কূলবর্তী (-র্তিন্)–বিণ. তীরে রয়েছে এমন। একূল ওকূল দুকূল যাওয়া–ক্রি. বি. সব আশ্রয় হারানো।

কূর্মী

কূর্মী১ [ kūrmī ] বি. (স্ত্রী.) কচ্ছপী। কূর্মী২  [ kūrmī ] কুর্মি -র বর্জি. বানান।

কূর্ম

কূর্ম [ kūrma ] বি. ১. কচ্ছপ; ২. বিষ্ণুর দ্বিতীয় অবতার। [সং. কু (কুত্সিত) + ঊর্মি (বেগ বা গতি) সমাসান্ত]। কূর্মপুরাণ–বি. কূর্মারতার-বিষয়ক পুরাণ। কূর্মাবতার–বি. বিষ্ণুর দ্বিতীয় অবতার। কূর্মী১ [ kūrmī ] বি. (স্ত্রী.) কচ্ছপী। কূর্মী২  [ kūrmī ] কুর্মি -র বর্জি. বানান।

কূর্চিকা

কূর্চিকা [ kūrcikā ] বি. ১. তুলি; ২. শলাকা, ছুঁচ; ৩. কুঁড়ি; মুকুল (কমলকূর্চিকা); ৪. ক্ষীর, ঘন দুধ। [সং. কূর্চ + ইক + আ]।

কূর্চা

কূর্চা, কূর্চ [ kūrcā, kūrca ] বি. ১. তুলিকা, তুলি, painter’s brush; ২. ভ্রূদ্বয়ের মধ্যস্হল; ৩. ভ্রূমধ্যস্হ লোমসমূহ; ৪. শক্ত দাড়ি; ৫. তৃণগুচ্ছ। [সং. √ কূচ্ + উর্চ]।

কূর্চ

কূর্চ, কূর্চা [ kūrca, kūrcā ] বি. ১. তুলিকা, তুলি, painter’s brush; ২. ভ্রূদ্বয়ের মধ্যস্হল; ৩. ভ্রূমধ্যস্হ লোমসমূহ; ৪. শক্ত দাড়ি; ৫. তৃণগুচ্ছ। [সং. √ কূচ্ + উর্চ]।