কৃতজ্ঞ

কৃতজ্ঞ [ kṛtajña ] বিণ. ১. উপকারীর উপকার মনে রাখে ও স্বীকার করে এমন; ২. ঋণী (চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকব)। [সং. কৃত + √ জ্ঞা + অ]। বি. কৃতজ্ঞতা। কৃতজ্ঞচিত্ত–বিণ. মনে কৃতজ্ঞতার বোধ আছে এমন; উপকারীর উপকার মনে রেখেছে বা রাখে এমন।

কৃতজ্ঞচিত্ত

কৃতজ্ঞচিত্ত–বিণ. মনে কৃতজ্ঞতার বোধ আছে এমন; উপকারীর উপকার মনে রেখেছে বা রাখে এমন।

কৃতঘ্ন

কৃতঘ্ন [ kṛtaghna ] বিণ. উপকারীর অপকার করে বা তার উপকার অস্বীকার করে এমন; নিমকহারাম। [সং. কৃত + √ হন্ + অ]। বি. কৃতঘ্নতা।

কৃচ্ছ্রসাধনা

কৃচ্ছ্রসাধনা, কৃচ্ছ্রসাধন–বি. অত্যন্ত কষ্টসাধ্য ব্রত বা সাধনা।

কৃচ্ছ্রসাধন

কৃচ্ছ্রসাধন, কৃচ্ছ্রসাধনা–বি. অত্যন্ত কষ্টসাধ্য ব্রত বা সাধনা।

কৃচ্ছ্র

কৃচ্ছ্র [ kṛcchra ] বি. ১. শারীরিক ক্লেশ; কষ্ট; ২. কষ্টসাধ্য ব্রত বা প্রায়শ্চিত্ত (কৃচ্ছ্রসাধন); ৩. (বিরল) পাপ। ☐ বিণ. কষ্টসাধ্য (কৃচ্ছ্রব্রত)। [সং. √ কৃচ্ছ্র + অ]। কৃচ্ছ্রসাধন, কৃচ্ছ্রসাধনা–বি. অত্যন্ত কষ্টসাধ্য ব্রত বা সাধনা।

কৃকলাশ

কৃকলাশ, কৃকলাস [ kṛka-lāśa, kṛka-lāsa ] বি. কাঁকলাস, গিরগিটি, বহুরূপী। [সং. কৃক + √ লস্ + অ]।

কূলপ্লাবী

কূলপ্লাবী [ kūla-plābī ] (-বিন্) কূল বা তীরভূমিকে প্লাবিত করে বা ধুয়ে দেয় এমন (কূলপ্লাবী নদীস্রোত)। [সং. কূল + প্লাবিন্]।