কৃতাভিষেক

কৃতাভিষেক [ kṛtābhi-ṣēka ] বিণ. অভিষিক্ত হয়েছে এমন (রাম তখন যৌবরাজ্যে কৃতাভিষিক্ত হলেন)। [সং. কৃত + অভিষেক]।

কৃতাপরাধ

কৃতাপরাধ [ kṛtāpa-rādha ] বিণ. অপরাধ করেছে এমন, অপরাধী। [সং. কৃত + অপরাধ]।

কৃতান্ত

কৃতান্ত [ kṛtānta ] বি. যম, শমন। ☐ ১. সিদ্ধান্ত; ২. সম্পাদিত। [সং. কৃত + আন্ত]। কৃতান্তদলনী–বি. (স্ত্রী.) কালিকাদেবী, কালী।

কৃতাত্মা

কৃতাত্মা [ kṛtātmā ] (-ত্মন্) বিণ. শুদ্ধিচিত্ত; শুদ্ধান্তঃকরণ; শিক্ষিতচিত্ত। [সং. কৃত + আত্মন]।

কৃতাঞ্জলিপুটে

কৃতাঞ্জলিপুটে–ক্রি-বিণ. দুই হাত জোড় করে; দুই করতলকে পুট বা ঠোঙ্গার মতো জোড় করে।

কৃতাঞ্জলি

কৃতাঞ্জলি [ kṛtāñjali ] বিণ. দুই হাত জোড় করেছে এমন, যুক্তকর (কৃতাঞ্জলি হয়ে বললেন) [সং. কৃত + অঞ্জলি] কৃতাঞ্জলিপুটে–ক্রি-বিণ. দুই হাত জোড় করে; দুই করতলকে পুট বা ঠোঙ্গার মতো জোড় করে।

কৃত্স্ন

কৃত্স্ন [ kṛtsna ] বিণ. সমস্ত, সমুদয়। [সং. √ কৃত + স্ন]।

কৃতবর্মা

কৃতবর্মা [ kṛta-barmā ] (-বর্মন্) বি. (মহাভারতে) কৌরব পক্ষের বিখ্যাত যদুবংশীয় যোদ্ধা যিনি কৃষ্ণের সারথি সাত্যকির হাতে নিহত হয়েছিলেন। ☐ বিণ. বর্ম পরেছে এমন। [সং. কৃত + বর্মন]।