কৃপাচার্য

কৃপাচার্য, কৃপ [ kṛpācārya, kṛpa ] বি. (মহাভারতে) সাতজন চিরজীবীর অন্যতম, যিনি ছিলেন কৌরবপক্ষীয় প্রসিদ্ধ যোদ্ধা ও অশ্বত্থামার মাতুল। [ সং. √ কৃপ + অ, কৃপ + আচার্য ]

কৃপ

কৃপ, কৃপাচার্য [ kṛpa, kṛpācārya ] বি. (মহাভারতে) সাতজন চিরজীবীর অন্যতম, যিনি ছিলেন কৌরবপক্ষীয় প্রসিদ্ধ যোদ্ধা ও অশ্বত্থামার মাতুল। [সং. √ কৃপ + অ, কৃপ + আচার্য]

কৃন্তন

কৃন্তন [ kṛntana ] বি. ১. ছেদন, কর্তন; ২. বীণা, সেতার ইত্যাদি বাদ্যযন্ত্রের তার আঙ্গুল দিয়ে টেনে বাজাবার প্রক্রিয়াবিশেষ। [সং. √কৃত্ + অন]।

কৃন্তক

কৃন্তক [ kṛntaka ] বিণ. কর্তনকারী, ছেদক। ☐ বি. ছেদনকারী দাঁত, incisor (বি.প)। [সং. √কৃত্ + অক]।

কৃদন্ত

কৃদন্ত [ kṛdanta ] বিণ. (ব্যাক.) কৃত্প্রত্যয়ান্ত। ☐ বি. কৃত্প্রত্যয়ান্ত শব্দ। [সং. কৃত্ + অন্ত]।

কৃত্রিম উপগ্রহ

কৃত্রিম উপগ্রহ–বি. মহাকাশে উত্ক্ষিপ্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ, sputnik, artificial satelite.

কৃত্রিম

কৃত্রিম [ kṛtrima ] বিণ. ১. স্বভাবজ নয় কিন্তু ক্রিয়ার দ্বারা নিষ্পন্ন (কৃত্রিম প্রক্রিয়া, কৃত্রিম প্রণালী); ২. কৌশলে নির্মিত; ৩. শিল্পবুদ্ধির দ্বারা রচিত (কৃত্রিম খাল, কৃত্রিম হীরা, কৃত্রিম রেশম); ৪. নকল, জাল, মেকি (কৃত্রিম দলিল, কৃত্রিম মুদ্রা); ৫. কপট, মিথ্যা (কৃত্রিম স্নেহ)। [সং. √কৃ + ত্রিম]। বি. কৃত্রিমতা। কৃত্রিম উপগ্রহ–বি. মহাকাশে উত্ক্ষিপ্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ, sputnik, artificial satelite.

কৃত্যকৃত্যা

কৃত্যকৃত্যা–বি. (স্ত্রী.) ১. আভিচারিক তন্ত্রমন্ত্র; ২. কার্য, ক্রিয়া।