কৃপা

কৃপা [ kṛpā ] বি. ১. দয়া, করুণা (কৃপাময়); ২. অনুকম্পা (কৃপার পাত্র); ৩. প্রসন্নতা, অনুগ্রহ (কৃপাদৃষ্টি)। [সং. √কৃপ্ + অ + আ]। কৃপাদৃষ্টি–বি. অনুগ্রহ। কৃপাবলোকন–বি. দয়াপূর্ণ দৃষ্টি, সদয় দৃষ্টি। কৃপাময়–বিণ. দয়ালু, করুণাময়। কৃপালু–বিণ. দয়ালু। কৃপাসিন্ধু–বিণ. বি. দয়ার সাগর।

কৃপণী

কৃপণী, কৃপণা–বিণ. (স্ত্রী.) কৃপণ।

কৃপণা

কৃপণা, কৃপণী–বিণ. (স্ত্রী.) কৃপণ।  

কৃপণ

কৃপণ [ kṛpaṇa ] বিণ. ১. ব্যয়কুণ্ঠ ও অত্যন্ত সঞ্চয়প্রিয় (কৃপণের ধন); ২. অনুদার। [সং. কৃপ + অন]। বিণ. (স্ত্রী.) কৃপণা, কৃপণী। বি. কৃপণতা।