কৃশরান্ন

কৃশরান্ন, কৃশর [ kṛśarānna, kṛśara ] বি. খিচুড়ি। [সং. √কৃ + শর, + অন্ন]।

কৃশর

কৃশর, কৃশরান্ন [ kṛśara, kṛśarānna ] বি. খিচুড়ি। [সং. √কৃ + শর, + অন্ন]।

কৃশতা

কৃশতা–বি. শীর্ণতা; দুর্বলতা।

কৃশ

কৃশ [ kṛśa ] বিণ. ১. শীর্ণ, রোগা ক্ষীণকায় (কৃশকায়); ২. দুর্বল, কাহিল (অনশনকৃশ)। [সং. কৃশ + ত, নি]। কৃশতা–বি. শীর্ণতা; দুর্বলতা।

কৃমি

কৃমি [ kṛmi ] বি. ১. পোকা, কীট; ২. (বিশেষত মানুষের) পেটের মধ্যে বিদ্যমান কেঁচোজাতীয় কীটবিশেষ। [সং. √ক্রম্ + ই]। কৃমিঘ্ন–বিণ. বি কৃমিনাশক (ওষুধ)। কৃমিজ–বিণ. কৃমি থেকে জাত। ☐ বি লাক্ষা। কৃমিল–বিণ. কৃমিযুক্ত।

কৃমিজ

কৃমিজ–বিণ. কৃমি থেকে জাত। ☐ বি লাক্ষা।

কৃপাণপাণি

কৃপাণপাণি–বিণ. খড়্‌গহস্ত, যার হাতে তরবারি বা ছোরা রয়েছে।

কৃপাণ

কৃপাণ [ kṛpāṇa ] বি. তরবারি; খড়্‌গ; ছোরা। [সং. √কৃপ্ + আন]। কৃপাণপাণি–বিণ. খড়্‌গহস্ত, যার হাতে তরবারি বা ছোরা রয়েছে।