ক কৃষক কৃষক [ kṛṣaka ] বি. বিণ. যে ব্যক্তি কৃষিকাজ বা চাষ করে, চাষা, কৃষিজীবী। [সং. √কৃষ + অক]। কৃষককুল–বি. সমস্ত কৃষক। কৃষকসমাজ–বি. কৃষকশ্রেণির অন্তর্ভুক্ত সমস্ত লোক।
ক কৃশানু কৃশানু [ kṛśānu ] বি. অগ্নি, আগুন (‘জানুভানু কৃশানু শীতের পরিত্রাণ’: ক. ক.)। [সং. √কৃশ + আনু]।
ক কৃশাঙ্গ কৃশাঙ্গ [ kṛśāṅga ] বিণ. ১. ক্ষীণকার, শীর্ণকার; দুর্বল বা কাহিল দেহবিশিষ্ট। [সং. কৃশ + অঙ্গ]। বিণ. (স্ত্রী.) কৃশাঙ্গী।