ক কৃষি কৃষি [ kṛṣi ] বি. কৃষকের কর্ম; চাষ। [সং. √কৃষ + ই]। কৃষিকর্ম–বি. চাষের কাজ। কৃষিজ, কৃষিজাত–বিণ. কৃষি থেকে উত্পন্ন, ভূমিজাত (কৃষিজ ফসল)। কৃষিজীবী (-বিন্)–বিণ. বি. কৃষিকর্মের দ্বারা জীবিকা নির্বাহকারী। কৃষিপণ্য–বি. কৃষিজাত পণ্যদ্রব্য।
ক কৃষাণ কৃষাণ [ kṛṣāṇa ] বি. ১. কৃষক; ২. খেতমজুর। [সং. √কৃষ + বাং. আন]। কৃষাণী–বি. (স্ত্রী.) কৃষকের বা খেতমজুরে স্ত্রী; স্ত্রী-কৃষক।
ক কৃষানি কৃষানি১ [ kṛṣāni ] বি. ১. কৃষিকর্ম; ২. কৃষকের মজুরি; ৩. কৃষাণসংক্রান্ত; ৪. কৃষাণের যোগ্য। কৃষানি২ [ kṛṣāni ] স্ত্রী-কৃষক বা কৃষকের স্ত্রী অর্থে কৃষাণী-র অধিকতর সংগত রূপ।