কৃষ্ণকৃষ্ণা

কৃষ্ণকৃষ্ণা–বি. (স্ত্রী.) ১. দ্রৌপদী; ২. দাক্ষিণাত্যের নদীবিশেষ। ☐ বিণ. (স্ত্রী.) কৃষ্ণবর্ণা।

কৃষ্ণাষ্টমী

কৃষ্ণাষ্টমী–বি. ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি অর্থাত্ কৃষ্ণের জন্মতিথি।

কৃষ্ণকথা

কৃষ্ণকথা–বি. কৃষ্ণলীলা, কৃষ্ণবিষয়ক কাহিনী।

কৃষ্ণ

কৃষ্ণ [ kṛṣṇa ] বি. বিষ্ণুর অবতার; কানাই, শ্যাম। ☐ বিণ. ১. কালো বা নীল (কৃষ্ণবর্ণ, কৃষ্ণতিল); ২. অন্ধকারময় (কৃষ্ণরাত্রি, কৃষ্ণপক্ষ) [সং. √কৃষ্ + ন]। কৃষ্ণকথা–বি. কৃষ্ণলীলা, কৃষ্ণবিষয়ক কাহিনী।) কৃষ্ণকলি–বি. ফুলবিশেষ বা তার গাছ। কৃষ্ণকীর্তন–বি. ১. কৃষ্ণবিষয়ক লীলাগান বা কাব্য; ২. বড়ু চণ্ডীদাসরচিত শ্রীকৃষ্ণের লীলাবিষয়ক (সংগীত) কাব্য। কৃষ্ণদ্বৈপায়ন–বি. ব্যাসদেব। কৃষ্ণপক্ষ–বি. প্রতিবাদ জানাবার জন্য বা শোকপ্রকাশের জন্য ব্যবহৃত কালো রঙ্গের পতাকা। কৃষ্ণপ্রাপ্তি–বি. মৃত্যু। কৃষ্ণবর্ত্মা (-র্ত্মন্)–বি. ১. অগ্নি; ২. রাহু। কৃষ্ণভক্ত–বি. কৃষ্ণের অনুরাগী। কৃষ্ণযাত্রা–বি. শ্রীকৃষ্ণের জীবন বা জীবনকাহিনী। কৃষ্ণসর্প–বি. কালসাপ, কেউটে। কৃষ্ণসার, কৃষ্ণশার–বি. মৃগবিশেষ। কৃষ্ণসারথি–বি. কৃষ্ণ যাঁর রথের সারথি অর্থাত্ অর্জুন। কৃষ্ণসীস–বি. গ্রাফাইট, graphite. কৃষ্ণকৃষ্ণা–বি. (স্ত্রী.) ১. দ্রৌপদী; ২. দাক্ষিণাত্যের নদীবিশেষ। ☐...

কৃষ্টি

কৃষ্টি [ kṛṣṭi ] বি. ১. কর্ষণ, হালচালনা; ২.; চর্যা, সংস্কৃতি (কৃষ্টিসম্পন্ন); ৩. অনুশীলন। [সং. √কৃষ্ + তি]।

কৃষ্ট

কৃষ্ট [ kṛṣṭa ] বিণ. কর্ষিত; চষা হষেছে এমন (কৃষ্ট জমি)। [সং. √কৃষ্ + ত]।